Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৪:০০, ০৯ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:০৮, ০৯ জানুয়ারি ২০২৪
আদালত প্রতিবেদক
১৪:০০, ০৯ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:০৮, ০৯ জানুয়ারি ২০২৪
আরও খবর
আশা করি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে বিএনপি : মাসুদ সাঈদী
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস
‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’ বলার যে ব্যাখ্যা দিলেন এমপি হানজালা
আমাদের অসাম্প্রদায়িক সম্প্রীতি যেন অটুট থাকে : পানিসম্পদমন্ত্রী
পাবনার অলিগলিতে সম্ভাব্য মেয়র প্রার্থীদের ব্যানার-বিলবোর্ডের ছড়াছড়ি

৯ মামলায় গ্রেপ্তার দেখানো হলো মির্জা ফখরুলকে, জামিন শুনানি কাল

আদালত প্রতিবেদক
১৪:০০, ০৯ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:০৮, ০৯ জানুয়ারি ২০২৪
আদালত প্রতিবেদক
১৪:০০, ০৯ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:০৮, ০৯ জানুয়ারি ২০২৪
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে কারাগার থেকে মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সালাহউদ্দিন সোহাগের আদালতে হাজির করে পুলিশ। ছবি : ফোকাস বাংলা

নাশকতার ৯ মামলায় নিজেকে গ্রেপ্তার দেখাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে এসব মামলায় তার জামিন আবেদনের ওপর শুনানির জন্য আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) দিন ধার্য করেন বিচারক। 

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সালাহউদ্দিন সোহাগের আদালত এ দিন ধার্য করেন।  এদিন আদালতে মির্জা ফখরুলের আইনজীবী গ্রেপ্তার দেখানোর আবেদন এবং জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে জামিন শুনানির জন্য আগামীকাল বুধবার দিন নির্ধারণ করেন।

এ বিষয়ে মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এনটিভি অনলাইনকে বলেন, ‘নাশকতার ৯ মামলায় আজ মহাসচিবের (মির্জা ফখরুলের) জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। এ সময় তার পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান জামিনের শুনানি করেন।’

সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, জামিন শুনানি করার আগে দেখা গেছে এই ৯ মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখাতে পুলিশ বা কোন তদন্ত কর্মকর্তা আবেদন করেননি। শুনানির সময় আদালত আসামি পক্ষের আইনজীবীদের জানান, চাইলে তারা (আসামিপক্ষ) এসব মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করতে পারেন।’ পরে এসব মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানোর জন্য তিনি আবেদন করেন। আদালত তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখান এবং আগামীকাল জামিন শুনানির দিন ধার্য করেন। 

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে একটি গাড়িতে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মির্জা ফখরুল ইসলামকে হাজির করা হয়।এ সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

গত ৩১ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামির উপস্থিতিতে জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন।

আজ সকালে মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বলেছিলেন, ‘নাশকতার নয় মামলায় মির্জা ফখরুলের পক্ষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে জামিন চেয়ে আবেদনের ওপর শুনানির চেষ্টা করা হয়। কিন্তু সে সময় আদালত আবেদনটি গ্রহণ করেননি। এরপর আমরা উচ্চ আদালতে যাই। পরে আদালত আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। এরপরে ৯ জানুয়ারি আবার নিম্ন আদালতে জামিনের আবেদন করি। আদালত মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির করে তার উপস্থিতিতে জামিন শুনানির জন্য আজকের তারিখ ঠিক করেন।’

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। ওই মামলায় মির্জা ফখরুলসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়। পরদিন ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে ডিবি পুলিশ। দিনভর ডিবি কার্যালয়ে রাখার পর পুলিশের করা ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রাতে আদালতে নেওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠান। এরপর থেকে কারাগারে রয়েছেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বিএনপি
২৮ মার্চ ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় হতাহতের ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা
২৭ মার্চ ২০২১
সোম-মঙ্গলবার বিক্ষোভের কর্মসূচি বিএনপির
২৬ মার্চ ২০২১
‘জনগণকে বাদ দিয়ে আজকের দিনটি উদযাপন করছে সরকার’
২৬ মার্চ ২০২১
আওয়ামী লীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে : মির্জা ফখরুল
২৫ মার্চ ২০২১
মানুষকে বিভ্রান্ত করাই এ সরকারের কাজ : মির্জা ফখরুল
২৪ মার্চ ২০২১
‘সাম্প্রদায়িক দাঙ্গা, সম্প্রীতি বিনষ্ট সবসময় আওয়ামী লীগ করেছে’
২০ মার্চ ২০২১
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে আওয়ামী লীগের আমলে : মির্জা ফখরুল
১৫ মার্চ ২০২১
ঢাকায় রাজনৈতিক কর্মসূচিতে ডিএমপির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বিএনপির
১৪ মার্চ ২০২১
মেগা প্রজেক্ট দেখিয়ে দেশটাকে ফোকলা করে দিচ্ছে সরকার : মির্জা ফখরুল
১৩ মার্চ ২০২১
ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে আওয়ামী লীগ : মির্জা ফখরুল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. শাহজালাল বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ আটক ১
  3. জয়পুরহাটে ছেলের লাঠির আঘাতে বাবা খুন
  4. শ্রীপুরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল খণ্ডিত মরদেহ
  5. মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য রোববার নেওয়া হবে সিঙ্গাপুরে
  6. ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয় : হাসনাত আব্দুল্লাহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x