Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৩:৫০, ০৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৫:৩৫, ০৬ ডিসেম্বর ২০২৩
আদালত প্রতিবেদক
১৩:৫০, ০৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৫:৩৫, ০৬ ডিসেম্বর ২০২৩
আরও খবর
সাগরদাঁড়ী ইনস্টিটিউশনের মালামাল বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ
সম্মিলিত ইসলামী ব্যাংক পুনর্গঠনে কেন্দ্রীয় ব্যাংকে সভা
মেয়েদের প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে
দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং সম্পন্ন
দ্রুতই স্বাভাবিক ব্যাংকিংয়ে ফিরছে সম্মিলিত ইসলামী ব্যাংক : গভর্নর
গ্রাহকের টাকা আত্মসাৎ

ইসলামী ব্যাংক কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদন

আদালত প্রতিবেদক
১৩:৫০, ০৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৫:৩৫, ০৬ ডিসেম্বর ২০২৩
আদালত প্রতিবেদক
১৩:৫০, ০৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৫:৩৫, ০৬ ডিসেম্বর ২০২৩

গ্রাহকের সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের কর্মকর্তা আব্দুল ওয়াদুদকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ বুধবার( ৬ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সাঈদুর রহমান আসামি আব্দুল ওয়াদুদকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন।

এ বিষয়টি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সাইফুর রহমান এনটিভি অনলাইনকে জানিয়েছেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আসামি এখন আদালতের গারদখানায় রয়েছে। বিকাল ৩ টায় সিএমএম আদালতে রিমান্ডে শুনানির সময় তাকে আদালতে তোলা হবে।  

জিআরও বলেন, ইতোমধ্যে ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে গ্রাহকের অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় আসামিকে বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে আব্দুল ওয়াদুদকে তার মাতুয়াইলের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে ব্যাংকের মগবাজার শাখার ম্যানেজার ও এসভিপি মিজানুর রহমান বাদী হয়ে ওয়াদুদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করেন।’ 

মামলার এজাহারে বলা হয়, আব্দুল ওয়াদুদ ২০২০ সালের ৩১ আগস্ট থেকে ২০২৩ সালের ১৭ আগস্টের মধ্যে ইসলামী ব্যাংকের মগবাজার শাখায় কর্মরত ছিলেন। প্রথমে তিনি ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ এবং পরে ম্যানেজার অপারেশন্সের দায়িত্ব পালন করেন। মগবাজার শাখায় থাকাকালে শাখার গ্রাহক আলিনা অটো বাইক ইন্ডাস্ট্রিজের মালিক কবির হোসেনের চলতি ব্যাংক হিসাব থেকে আশরাফ এন্টারপ্রাইজে এলসি মার্জিনে ২ কোটি ২১ লাখ টাকা, এলসি সিকিউরিটি বাবদ ১ কোটি ৭৩ লাখ ১৫ হাজার টাকাসহ মোট ৩ কোটি ৯৪ হাজার টাকা স্থানান্তর করেন। এই লেনদেন চলার সময় আসামি নিজ আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আলিনা অটো বাইক, আশরাফ এন্টারপ্রাইজ, তানজিল এন্টারপ্রাইজ, নারগিস মটরসের এলসি মার্জিন অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেন। ওই টাকা আরটিজিএস করে নিজ নামে নিয়ে মোট ৭ কোটি টাকা আত্মসাৎ করেন। আসামি আত্মসাৎ করা টাকার কিছু অর্থ নিজ উদ্যোগে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ফেরত দিয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।

ইসলামী ব্যাংক টাকা আত্মসাৎ

সংশ্লিষ্ট সংবাদ: ইসলামী ব্যাংক

২৬ আগস্ট ২০২৬
দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং সম্পন্ন
১৫ জুন ২০২৬
আরও আড়াই হাজার কোটি টাকা পেল ইসলামী ব্যাংক
১৪ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের প্রশাসক হলেন জহির হোসেন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের ১০ অঞ্চলে
  2. সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  3. পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোহাম্মদ নাজমুজ্জামান
  4. কুড়িগ্রাম এক্সপ্রেসে ধর্ষণ : ৪ পুলিশ সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
  5. আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে দেশের যেসব অঞ্চলে
  6. কওমির শিক্ষার্থীদের দেশ-বিদেশে কর্মসংস্থানে প্রশিক্ষণ দেবে সরকার : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x