Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:৫০, ২২ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:৩৩, ০৮ নভেম্বর ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:৫০, ২২ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:৩৩, ০৮ নভেম্বর ২০২৩
আরও খবর
জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে অস্পষ্টতা তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী
প্রযুক্তিভিত্তিক সমষ্টিগত জ্ঞানচর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তি : তথ্যমন্ত্রী
দক্ষ জনশক্তিকে ইউরোপীয় শ্রমবাজারে সম্পৃক্ত করতে রোডম্যাপ লাগবে : তথ্যমন্ত্রী
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কাজ শুরু হচ্ছে : তথ্যমন্ত্রী
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি : তথ্যমন্ত্রী

শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্যমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:৫০, ২২ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:৩৩, ০৮ নভেম্বর ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:৫০, ২২ অক্টোবর ২০২৩
আপডেট: ১৮:৩৩, ০৮ নভেম্বর ২০২৩
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শনিবার চট্টগ্রামের শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশটা যখন এগিয়ে যাচ্ছে, তখন দেশের ওপর শকুনের দৃষ্টি পড়েছে। আর সেই শকুনের সহযোগী হয়ে দাঁড়িয়েছে রাজনীতির কাকেরা। এই শকুন আর রাজনীতির কাকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে।’

শনিবার (২১ অক্টোবর) বন্দরনগরী চট্টগ্রামের শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও কৃতী শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। চট্টগ্রাম জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা এ অনুষ্ঠানের আয়োজন করে।

ড. হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে বিএনপি গঠনের সময় বিভিন্ন দলের নেতারা কাকের মতো জড়ো হয়েছিলেন। তারা রাজনীতির কাক। বিদেশি শকুনের দৃষ্টি যখন দেশের ওপর পড়েছে, তখন রাজনীতির কাকেরা তাদের সহযোগী হয়ে দাঁড়িয়েছে। তারা বিদেশিদের দিকেই তাকিয়ে থাকে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ২৮ তারিখ (শনিবার) নাকি বিএনপি সরকারের পতনযাত্রা শুরু করবে। গত বছরের ১০ ডিসেম্বর নয়াপল্টন অফিসের সামনে থেকেও সরকারের পতনযাত্রা শুরু করতে চেয়েছিল, সেটি গোলাপবাগের গরুর হাটে গিয়ে মারা পড়েছিল।’

হাছান মাহমুদ বলেন, ‘এবারও সরকারের বিরুদ্ধে পতনযাত্রা শুরু করতে গিয়ে বিএনপি নিজেদের পতনযাত্রা শুরু করবে এবং যমুনা কিংবা বুড়িগঙ্গা নদীতে গিয়ে ডুবে যাবে। আর চট্টগ্রামে করলে কর্ণফুলী নদী কিংবা বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া হবে। আসলে ২৮ তারিখে বিএনপি একটা বড় পিকনিক করতে চায়। আমরা পিকনিক থেকে ওদেরকে বুড়িগঙ্গায় নৌকা বাইচে পাঠিয়ে দেব, ইনশাল্লাহ।’

নিজ দলের পরিচয় তুলে ধরে ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘আওয়ামী লীগ জনতা ও রাজপথের দল। আওয়ামী লীগের জন্মই হয়েছে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম করার জন্য। ২১ বছর বুকে পাথর বেঁধে বিরোধী দলে থেকে স্বৈরশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমরা জানি রাজপথে কাকে কীভাবে মোকাবিলা করতে হয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘যারা বোরকা পড়ে হাইকোর্টে জামিন নিতে হাজির হন, কারো ভেলকিতে গর্তে ঢুকে যান, সমাবেশে গিয়ে পিকনিক করেন, তারা কতটুকু আন্দোলন করবেন, আমরা জানি।’

ফিলিস্তিন ইস্যুতে আবারও বিএনপির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ফিলিস্তিনে শিশুহত্যা, হাসপাতালে বোমা হামলায় ৮০০ মানুষ হত্যা, গির্জায় হামলা করে ১৮ জনকে হত্যা, এভাবে প্রতিদিন মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতিবাদে সমগ্র বিশ্ব যখন মুখর, তখন শকুনরা নাখোশ হতে পারে সেই ভাবনায় বিএনপি কোনো কথা বলে না। শকুনরা দেশের সমস্ত সম্পদ লুট করে নিলেও বিএনপি নিশ্চুপই থাকবে। তারা আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে। এদের হাতে দেশটাকে তুলে দেওয়া যাবে না। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’

শিশু-কিশোরদেরকে উন্নত মানবিক রাষ্ট্রের ধারণা দিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু শিশুদেরকে অত্যন্ত পছন্দ করতেন। শিশু শেখ রাসেল ছিল মেধাবী ও মানবিক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বক্তব্য-আলোচনায় আপনারা সেটা শুনেছেন। আমরা উন্নত রাষ্ট্র চাই, একইসঙ্গে চাই মানবিক রাষ্ট্র গঠন করতে। রাস্তায় দামি গাড়ি চলবে, আর রাস্তার পাশে কোনো অসহায় মানুষের প্রতি কেউ ফিরেও তাকাবে না, এমন রাষ্ট্র আমরা চাই না।’

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চট্টগ্রাম জেলা শাখার সভাপতি জাবেদ জাহাঙ্গীর টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটন, সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী, সংগঠনের চট্টগ্রাম জেলার উপদেষ্টা মোহাম্মদ আকতার হোসেন খান, সাদাত আনোয়ার সাদী, পৃষ্ঠপোষক হেলাল মোহাম্মদ নূরী, লায়ন আবদুল মান্নান, মোহাম্মদ বেলাল হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ ও চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবুল।

ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী
১২ জুলাই ২০২৪
নয়াদিল্লিতে বিমসটেক রিট্রিট সম্মেলনে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী
১০ জুলাই ২০২৪
বাংলাদেশকে ১ বিলিয়ন ইউয়ান আর্থিক সহায়তার ঘোষণা চীনা প্রধানমন্ত্রীর
০৭ জুলাই ২০২৪
প্রধানমন্ত্রীর চীন সফরে ২০ সমঝোতা স্মারক সই হতে পারে : পররাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই ২০২৪
কানেক্টিভিটি বাড়াতে ভারতের সঙ্গে সমঝোতা করেছি, নেপালের সঙ্গেও হবে : পররাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই ২০২৪
রাজনীতিতে বিএনপি পরজীবী হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী
০৩ জুলাই ২০২৪
প্রধানমন্ত্রীর চীন সফরে ভারতের আপত্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই ২০২৪
বাংলাদেশকে কখনোই শুল্কমুক্ত সুবিধা দেয়নি যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই ২০২৪
বিদেশের কারাগারে আটক সাড়ে ১১ হাজার বাংলাদেশি, বেশি সৌদিতে
০১ জুলাই ২০২৪
আর্জেন্টিনাসহ ৯ দেশে নতুন কূটনৈতিক মিশন হবে : পররাষ্ট্রমন্ত্রী
৩০ জুন ২০২৪
দেশের স্বার্থেই বিদেশি ঋণ নিতে হয় : পররাষ্ট্রমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইতালিতে ছোট ভাইকে হত্যা করে বাংলাদেশে পরিবারকে মরদেহ দেখাল হুমায়ুন
  2. বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ মাইলফলক : দূতাবাস
  3. ৫ লিটারে ২৩০ মিলি কম, ফিলিং স্টেশনকে অর্ধলাখ টাকা জরিমানা
  4. বৃষ্টি কতদিন চলবে, পূর্বাভাসে জানাল আবহাওয়া অফিস
  5. মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
  6. ফায়ার সার্ভিসের সেফটি প্ল্যান ছাড়াই চলছিল কারখানা, আগুনে আহত ২

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x