Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:২০, ২১ অক্টোবর ২০২৩
আপডেট: ০৮:২৩, ২১ অক্টোবর ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:২০, ২১ অক্টোবর ২০২৩
আপডেট: ০৮:২৩, ২১ অক্টোবর ২০২৩
আরও খবর
গুমের শিকার পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব : মির্জা ফখরুল
যত ষড়যন্ত্র আর পরিকল্পনা হোক গুম-খুনের বিচার হবেই : চিফ প্রসিকিউটর
রায় ঘোষণার আগে দেশবাসীকে সালাম জানালেন চিফ প্রসিকিউটর
তাজুল ইসলামের জমিসহ ২৮ কোটি টাকার সম্পদ ফ্রিজ
মাদককে স্থায়ীভাবে নির্মূল করতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

সাংবিধানিকভাবেই দেশে সব ধর্মের নাগরিকের সমান অধিকার : স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:২০, ২১ অক্টোবর ২০২৩
আপডেট: ০৮:২৩, ২১ অক্টোবর ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:২০, ২১ অক্টোবর ২০২৩
আপডেট: ০৮:২৩, ২১ অক্টোবর ২০২৩
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম শুক্রবার ঢাকার বারিধারা ডিওএইচএসে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : বাসস থেকে নেওয়া

বাংলাদেশের সংবিধানের সব ধর্মের নাগরিকের সমান অধিকার রয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমরা লড়াই করেছিলাম ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব অন্যায়, অত্যাচার ও বঞ্চনার বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আমাদের সংবিধানের অন্যতম মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, যা সব ধর্মের অধিকারের নিশ্চয়তা দেয়।’

শুক্রবার (২০ অক্টোবর) ঢাকার বারিধারা ডিওএইচএস পূজা কমিটি আয়োজিত সর্বজনীন শারদীয় দুর্গোৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান।

‘কোনো ধর্মই অন্য কোনো ধর্মকে অবজ্ঞা, অবহেলা ও অসম্মান করার শিক্ষা দেয় না’ উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘কিছু দুষ্কৃতকারী ধর্মের অপব্যাখ্যা দিয়ে রাজনৈতিক ফায়দা আদায় করার জন্য সহজ সরল মানুষকে ধোঁকা দেয়।’

ধর্মীয় বিভাজন সৃষ্টিকারীদের হতে সাবধান থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে সব ধর্ম-বর্ণের মানুষের সমান অংশগ্রহণ প্রয়োজন।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ধর্ম যার যার, উৎসব সবার’ নীতিতে উদ্বুদ্ধ হয়ে দুর্গাপূজা উৎসবের সর্বাঙ্গিন সফলতা কামনা করেন স্থানীয় সরকারমন্ত্রী।

ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মতো হীনকাজের বিষয় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য নিশ্চিত না হয়ে বিশ্বাস করা যাবে না।’

ইসলাম ধর্ম কখনোই অন্য ধর্মের উপর আঘাত করতে বলে না উল্লেখ করে মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘ধর্মীয় সহনশীলতা ইসলাম ধর্মের অন্যতম সৌন্দর্য। বাংলাদেশের সংখ্যাগুরু অথবা সংখ্যালঘু বলে কোনো বিষয় নেই, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ ও বাংলাদেশি।’

মো. তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী
২৮ জানুয়ারি ২০২৪
গ্রামের সমস্যা দূর করতে নতুন ধারণা প্রয়োজন : স্থানীয় সরকারমন্ত্রী
২৫ জানুয়ারি ২০২৪
অবকাঠামো উন্নয়নে শহরের সুবিধা গ্রামে পৌঁছানো সহজ হয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী
২৩ জানুয়ারি ২০২৪
দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচনে আইনের ব্যত্যয় হবে না : স্থানীয় সরকারমন্ত্রী
১৯ জানুয়ারি ২০২৪
অনিয়ম করলে জনপ্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনা হবে : স্থানীয় সরকারমন্ত্রী 
১৭ জানুয়ারি ২০২৪
ডেঙ্গু প্রতিরোধে বছরব্যাপী কর্মসূচি নেওয়া হচ্ছে : স্থানীয় সরকারমন্ত্রী
১৫ জানুয়ারি ২০২৪
প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হবে না : তাজুল ইসলাম
০১ ডিসেম্বর ২০২৩
শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া দেশের মানুষ আর পেছনের দিকে যাত্রা করবে না :  তাজুল ইসলাম
২৯ নভেম্বর ২০২৩
বিএনপিকে নির্বাচনে আসতে উৎসাহিত করব : স্থানীয় সরকারমন্ত্রী
১৬ নভেম্বর ২০২৩
পানি ব্যবস্থাপনায় মহাপরিকল্পনা প্রণয়ন জরুরি : স্থানীয় সরকারমন্ত্রী
১১ নভেম্বর ২০২৩
ধ্বংসাত্মক কাজ করলে আইন অনুযায়ী ব্যবস্থা : স্থানীয় সরকারমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংসদ অধিবেশনে রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
  2. বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী
  3. প্রাথমিক থেকে সংগীত শিক্ষা চালু করবে সরকার : সংস্কৃতিমন্ত্রী
  4. সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেমকে কুপিয়ে জখম
  5. বৃষ্টি নিয়ে পাঁচদিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি বারী, সম্পাদক রাজ্জাক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x