Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩০, ১৮ অক্টোবর ২০২৩
আপডেট: ০৮:৩০, ১৮ অক্টোবর ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩০, ১৮ অক্টোবর ২০২৩
আপডেট: ০৮:৩০, ১৮ অক্টোবর ২০২৩
আরও খবর
পুলিশের মনোবল শূন্য থেকে ঘুরে দাঁড়াচ্ছে : আইজিপি
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির
রাজারবাগে ঈদের নামাজ পড়লেন আইজিপি
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে : আইজিপি

পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে : আইজিপি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩০, ১৮ অক্টোবর ২০২৩
আপডেট: ০৮:৩০, ১৮ অক্টোবর ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩০, ১৮ অক্টোবর ২০২৩
আপডেট: ০৮:৩০, ১৮ অক্টোবর ২০২৩
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দিনব্যাপী ত্রৈমাসিক সম্মেলনে বক্তব্য দেন। ছবি : বাসস

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে  এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দিনব্যাপী পুলিশ সদর দপ্তরের ত্রৈমাসিক সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।

আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে।’

আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘দুর্গাপূজা যাতে উৎসবের আমেজে উদযাপন করা যায়, সেজন্য পুলিশ সদস্যদের সজাগ থাকতে হবে। কেউ যেন গুজব সৃষ্টি না করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়, সেজন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে।’

আইজিপি পুলিশ কর্মকর্তাদের মাঠ পর্যায়ে সব সংস্থার সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

থানাকে পুলিশের প্রধান আস্থার স্থান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘থানাকে পুলিশি সেবা প্রদানের প্রধান প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করতে হবে। পুলিশ সদস্যদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে হবে, যাতে থানায় আসা লোকজন তাদের প্রত্যাশার চেয়ে বেশি সেবা পেতে পারে।’

সম্মেলনে অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম ২০২৩ সালের সর্বশেষ দুই প্রান্তিকের (এপ্রিল থেকে সেপ্টেম্বর) সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ইত্যাদি বিষয় তুলে ধরেন।

অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান ও বিশেষ শাখার প্রধান মো. মনিরুল ইসলাম সম্মেলনে বক্তব্য দেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন।

সম্মেলনে অতিরিক্ত আইজিপি, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপাররা অংশ নেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইজিপি

সংশ্লিষ্ট সংবাদ: চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

০৪ সেপ্টেম্বর ২০২৪
সাবেক আইজিপি মামুনের আট ও শহীদুলের সাত দিনের রিমান্ড
০৪ সেপ্টেম্বর ২০২৪
সাবেক আইজিপি চৌধুরী মামুন ও শহীদুল গ্রেপ্তারের পর রিমান্ডে
২৪ জুলাই ২০২৪
দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক আইনের আওতায় আনা হবে : আইজিপি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মোটরসাইকেলের ট্যাংকি থেকে তেল বোতলজাত, যুবককে জরিমানা
  2. ঢাকার তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  3. আমরা চাই না দেশে আবার ফ্যাসিবাদ কায়েম হোক : বিরোধীদলীয় নেতা
  4. মুরাদনগরে তরুণদের উদ্যোগ সড়কের দুই পাশে বৃক্ষরোপণ
  5. দেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
  6. বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x