Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:০৫, ১৩ অক্টোবর ২০২৩
আপডেট: ২৩:০৭, ১৩ অক্টোবর ২০২৩
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:০৫, ১৩ অক্টোবর ২০২৩
আপডেট: ২৩:০৭, ১৩ অক্টোবর ২০২৩
আরও খবর
সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল আইএসপিআর
অবৈধভাবে পেট্রোল মজুতের অপরাধে শ্বশুর-জামাইয়ের কারাদণ্ড
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত : যাত্রী কল্যাণ সমিতি
‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস’ পরিচয়ে প্রতারণা, সালাম রিমান্ডে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

শ্বশুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:০৫, ১৩ অক্টোবর ২০২৩
আপডেট: ২৩:০৭, ১৩ অক্টোবর ২০২৩
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:০৫, ১৩ অক্টোবর ২০২৩
আপডেট: ২৩:০৭, ১৩ অক্টোবর ২০২৩
গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের হলরুমে শ্বশুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে জামাতাসহ কয়েক ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। ছবি : এনটিভি

গোপালগঞ্জে শ্বশুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে জামাতাসহ কয়েকজন ভুক্তভোগী সংবাদ সম্মেলন করেছেন। আজ শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা রিপোর্টার্স ফোরামের হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামাতা মো. রুবেল শেখ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে সদর উপজেলার দেবাসুরের মনসুর মোল্লার ছেলে রিপন মোল্লা ওরফে লিটন ও তাঁর স্ত্রী কলি বেগমের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে ২০২২ সালের ১০ জুন তাঁদের এক মাত্র মেয়ে অনন্যা আফরিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের চার মাস পর তিনি জানতে পারেন তাঁর স্ত্রীর আগে বিয়ে হয়েছিল। সেই স্বামীর (মোরশেদ শেখ) কাছ থেকে একটি ব্ল্যাংক চেক চুরি করে নিয়ে এনআইঅ্যাক্টে আদালতে মামলা দিয়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নেন। ২০১৯ সালে ৭ এপ্রিল সদর উপজেলার উলপুর গ্রামের জিন্নাত আলী শেখের ছেলে মোরশেদ শেখের সঙ্গে তাঁর প্রথম বিয়ে হয়।’

লিখিত বক্তব্যে মো. রুবেল শেখ আরও বলেন, ‘একই ভাবে আমার কাছ থেকেও তার মেয়ে অনন্যা আফরিনকে দিয়ে আমার চেক বই থেকে স্বাক্ষর করা চেক চুরি করিয়ে নিয়ে গত ২৪ সেপ্টেম্বর ১৫ লাখ টাকা লিখে এনআইঅ্যাক্টে মামলা করেন।’

সংবাদ সম্মেলনে এ ছাড়াও ভুক্তভোগী বিরেন বিশ্বাস ও তানিয়া বেগমসহ অনেকে তাদের কাছ থেকে রিপন মোল্লা ওরফে লিটনের মেয়ের নামে করা ‘অনন্যা সার্বিক উন্নয়ন প্রকল্প’ নামে একটি মাল্টিপারপাসের ঋণ দেওয়ার কথা বলে ফাঁকা চেক ও স্ট্যাম্প নিয়ে একই কায়দায় টাকা হাতিয়ে নেওয়ার জন্য মামলা করেছেন বলে জানান।

সদর থানা পুলিশ গত ২ মে রাত ৮টার দিকে শহরের বিসিক এলাকায় অভিযান চালিয়ে এক হাজার টাকার ছয়টি, ৫০০ টাকার আটটি এবং দুইশ টাকার ছয়টি জাল নোটসহ রিপন মোল্লাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রিপন মোল্লার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করা হয়। এ মামলায় রিপন মোল্লা দীর্ঘদিন জেলা হাজতে থাকেন। এর আগে ২০২২ সালের ২৫ অক্টোবর  গোপালগঞ্জ স্বর্ণপট্টির সাধন বাকচীর স্বর্ণের দোকান থেকে স্ত্রী কলি বেগম ও মেয়ে অনন্যা আফরিনকে নিয়ে রিপন মোল্লা কয়েক ভরি স্বর্ণালংকার কেনার কথা বলে বাসায় দেখাতে মেয়ে ও স্ত্রীকে দিয়ে পাঠান এবং তিনি দোকানে বসে থাকেন। কিন্তু কিছু সময় পর প্রসাব করার কথা বলে কৌশলে দোকান থেকে পালিয়ে যান। পরে সেই স্বর্ণালংকার ফেরত না দেওয়ায় দোকানের মালিক সাধন বাকচী বাদী হয়ে তাঁদের তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। 

রিপন মোল্লার বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় একাধিক মামলা চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এ ব্যাপারে অভিযুক্ত রিপন মোল্লা বলেন, ‘আমার মেয়ে জামাই মো. রুবেল শেখ বাড়ী করার জন্য এবং চাকরির কথা বলে ১৫ লাখ টাকা নিয়েছিল। সে আমার মেয়েকে তার কাছে রাখে না, তাই আমি জামাইকে দেওয়া টাকার জন্য মামলা করেছি। আর অন্যদের সঙ্গে যে ঝামেলা ছিল তা মিটিয়ে ফেলেছি।’

বিভিন্ন মামলা প্রসঙ্গে জানতে চাইলে রিপন মোল্লা জানান, ওই সব মামলায় তিনি এখন জামিনে রয়েছেন।

তবে, জামাই রুবেল শেখ তার কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমার শ্বশুর  ও শাশুড়ি বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে চলেছেন। শ্বশুরকে জেল থেকে জামিনে বের করার জন্য শাশুড়ি আমার কাছ থেকে ৮৫ হাজার টাকা ধার নেন। পুনরায় টাকা চাইলে আমি দিতে অস্বীকার করি। তখন মেয়েকে দিয়ে আমার বাসা থেকে চেক চুরি করিয়ে নিয়ে আমার নামে করেছেন।

সংবাদ সম্মেলন জামাই-শ্বশুর প্রতারণা
১৬ জুন ২০২৩
প্রয়াত ইউপি চেয়ারম্যানকে বিএনপিনেতা বলায় প্রতিবাদ
১৫ জুন ২০২৩
অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে আইনজীবীদের সংবাদ সম্মেলন
১২ জুন ২০২৩
ইউপি চেয়ারম্যানকে অনাস্থা জানিয়ে সংবাদ সম্মেলন সদস্যদের
১১ জুন ২০২৩
অস্ত্র নিয়ে হত্যার হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন
২৫ মে ২০২৩
পৌর মেয়রের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ সভা
২২ মে ২০২৩
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি রাজবাড়ী জেলা বিএনপির
২৮ এপ্রিল ২০২৩
মির্জা ফখরুলের আগমনে পাল্টাপাল্টি কর্মসূচি
২০ এপ্রিল ২০২৩
মহিলা দলের সভাপতি ও সম্পাদককে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন
০৯ এপ্রিল ২০২৩
মাছ নিধনের মামলা করায় হত্যার হুমকি, সংবাদ সম্মেলন
০১ এপ্রিল ২০২৩
৩৫ হাজার গ্রাহকের ১০৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  2. আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
  3. শেরপুর-৩ আসনে ভোট গণনায় এগিয়ে বিএনপি
  4. ৪৫০০ লিটার পেট্রলসহ ট্যাঙ্কলরি জব্দ, আটক ২
  5. মোবাইলফোনে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  6. শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচন বর্জন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x