Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
সাইফুল ইসলাম সজল, যশোর
২০:১৫, ২৬ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২০:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩
সাইফুল ইসলাম সজল, যশোর
২০:১৫, ২৬ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২০:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩
আরও খবর
বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
মবকে কঠোরভাবে দমন করা হবে : মির্জা ফখরুল
চেলসিতে জায়মা রহমানের সুযোগ, নিজ অবস্থান স্পষ্ট করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি

আর বেগম জিয়ার মুক্তি চাই না, তাঁকে মুক্ত করব : মির্জা আব্বাস

সাইফুল ইসলাম সজল, যশোর
২০:১৫, ২৬ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২০:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩
সাইফুল ইসলাম সজল, যশোর
২০:১৫, ২৬ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২০:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩
যশোর সদরে রোডমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : স্টার মেইলে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা এখন আর বেগম খালেদা জিয়ার মুক্তি চাই না, তাঁকে মুক্ত করব। দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠিত করে, জনগণকে দুঃশাসনের হাত থেকে রক্ষা করার মাধ্যমে বেগম খালেদা জিয়াকেও মুক্ত করব। বিএনপির খুলনা বিভাগীয় রোড মার্চ চলাকালে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) যশোরের বাঘারপাড়া উপজেলার পুলেরহাট, যশোর সদরের মুড়লী ও অভয়নগর থানার নওয়াপাড়ায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, গত ১৫ বছরের তিক্ত অভিজ্ঞতা থেকে মানুষ আজ মাঠে নেমে এসেছে। আমরা বলছি না যে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানান। বলছি না যে আমাদের মন্ত্রী বানান। আমরা বলছি, আমাদের ভোটের অধিকারটা দেন। ভোটের অধিকার চাইলেই পোশাকধারীরা আমাদের পেছনে লেগে যাচ্ছে। এ যেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমাদের শোষণ ও শাসন করছে। স্পষ্ট করে বলতে চাই, আমরা কারও রাজত্বে বসবাস করি না।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক খালি হয়ে গেছে। রিজার্ভ নেই। সব কিছু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ডলারের দাম বেড়ে গেছে। আমদানি বন্ধ হয়ে যাবে। অনেক সমস্যায় পড়ে যাবে দেশ।’

জনগণের লুট করা টাকা ফেরত নিয়ে আসেন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনপ্রতিষ্ঠা করে সংসদ ভেঙে দিয়ে জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিন। জনগণ মাফ করলেও করতে পারে।

ঝিনাইদহ থেকে মাগুরা হয়ে বেলা ২টায় রোডমার্চ যশোরের পুলেরহাটে পৌঁছায়। সেখানে সভা শেষে বিকেল ৪টায় যশোর শহরের মুড়লি মোড়ে সভায় বক্তব্য দেন দলের নেতারা। এসব পথসভা দৃশ্যত জনসভায় রূপ নেয়। শত শত মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে রোডমার্চকে স্বাগত জানায়।

সভাগুলোতে মির্জা আব্বাস ছাড়াও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ বক্তব্য দেন।

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পাশ্চাত্যের গণতন্ত্রের রীতিনীতি মেনে এখন আন্দোলন করছি। কিন্তু যেখানে সার্জারি দরকার সেখানে বছরের পর বছর হোমিওপ্যাথি ডোজ দিলে কাজ হবে না। এখন মার দিতে আসলে পাল্টা মার দিতে হবে। সুতরাং এখন থেকে আন্দোলন হবে ডু অর ডাই। তিনি বলেন, বাংলাদেশের জনগণকে আমরা মুক্ত করতে চাই। দেশ যদি মুক্ত হয়, জনগণ যদি মুক্ত হয়, বেগম খালেদা জিয়াও মুক্ত হবেন।

খালেদা জিয়া মির্জা আব্বাস বিএনপি
৩০ ডিসেম্বর ২০২৫
শহীদ জিয়ার পাশে শায়িত হবেন খালেদা জিয়া, জানাজা মানিক মিয়া অ্যাভিনিউতে
৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া ‘অত্যন্ত সংকটময় সময়’ অতিক্রম করছেন : ডা. জাহিদ
২৩ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে নিয়ে জাইমা রহমানের আবেগঘন স্ট্যাটাস
১৮ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ
১৮ ডিসেম্বর ২০২৫
গত কয়েকদিনের তুলনায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
১৭ ডিসেম্বর ২০২৫
চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, কাজ করছে ওষুধ
১২ ডিসেম্বর ২০২৫
ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া
১০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
০৫ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া
০৫ ডিসেম্বর ২০২৫
যে কারণে পেছানো হলো খালেদা জিয়ার লন্ডন যাত্রা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট
  2. পাকুন্দিয়াতে স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার খাল খনন
  3. ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস খুলছে কাল
  4. হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির
  5. গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ, পোস্টার-ব্যানার নিষিদ্ধ
  6. ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x