Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
ভজন দাস, নেত্রকোনা
১৭:২০, ০২ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৮:০০, ০২ সেপ্টেম্বর ২০২৩
ভজন দাস, নেত্রকোনা
১৭:২০, ০২ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৮:০০, ০২ সেপ্টেম্বর ২০২৩
আরও খবর
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা
বরকতউল্লা বুলুর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
নাসির ও তামিমার মামলার রায় ১০ জুন
নেত্রকোনায় ১৮ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে ক্ষতিগ্রস্ত ৬০ হাজার কৃষক
১১ বছরের শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার হয়নি আসামি

নেত্রকোনায় বিএনপির নয় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ভজন দাস, নেত্রকোনা
১৭:২০, ০২ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৮:০০, ০২ সেপ্টেম্বর ২০২৩
ভজন দাস, নেত্রকোনা
১৭:২০, ০২ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৮:০০, ০২ সেপ্টেম্বর ২০২৩
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার নেত্রকোনার কলমাকান্দা, পূর্বধলা ও মদন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : এনটিভি

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নেত্রকোনার কলমাকান্দা, পূর্বধলা ও মদন থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে সংশ্লিষ্ট থানায় পুলিশ বাদী হয়ে বিএনপির ১০৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৯০০ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করা হয়।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফুর রহমান মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ডিএসবি লুৎফুর রহমান বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের দেশীয় অস্ত্র বহন, মদন ও পূর্বধলায় ককটেল উদ্ধার, কলমাকান্দা ও পূর্বধলায় পুলিশের ওপর হামলায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে স্ব-স্ব থানায় এ মামলা করে। কলমাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার বিশারা এলাকা থেকে একটি মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাঁধে। এছাড়াও শহরের ভেতরে বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাত রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।’

ডিএসবি আরও বলেন, ‘এদিকে শুক্রবার বিকেল ৪টার দিকে পূর্বধলায় উপজেলা বিএনপির আলোচনাসভার কথা থাকলেও এক ঘণ্টা আগে তিনটার দিকে শহরে মিছিল বের করে নেতাকর্মীরা। অনুমতি ছাড়াই মিছিল বের করায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হন। এ সময় বিএনপির ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া মদন উপজেলার বারই ডহর এলাকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাড়ির আঙিনার পুকুর পাড় থেকে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করে পুলিশ।’

বিএনপি মামলা নেত্রকোনা

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

০৫ মে ২০২৬
এমপি বীথিকাকে অভিনন্দন জানিয়ে কমলনগরে আনন্দ মিছিল ও পথসভা
২৯ এপ্রিল ২০২৬
বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
২৯ এপ্রিল ২০২৬
বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. ১৩ দিন টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. বিপুল নকল সিগারেট জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
  5. শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x