Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
১৩:১৫, ২৫ জুলাই ২০২৩
আপডেট: ১৩:২০, ২৫ জুলাই ২০২৩
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
১৩:১৫, ২৫ জুলাই ২০২৩
আপডেট: ১৩:২০, ২৫ জুলাই ২০২৩
আরও খবর
‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া বিএনপিনেতাকে শোকজ
কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে
সালমান শাহ হত্যা : ডনের রিমান্ড শুনানি বৃহস্পতিবার
দায়রা আদালতেও জামিন মেলেনি ডনের

সিরাজগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা মামলায় প্রেমিকসহ দুজনের যাবজ্জীবন

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
১৩:১৫, ২৫ জুলাই ২০২৩
আপডেট: ১৩:২০, ২৫ জুলাই ২০২৩
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
১৩:১৫, ২৫ জুলাই ২০২৩
আপডেট: ১৩:২০, ২৫ জুলাই ২০২৩
রহিমা খাতুন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান হাবিব ও হাবিবের সহযোগী আইয়ুব আলী। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের সলঙ্গায় আনন্দ স্কুলশিক্ষিকা রহিমা খাতুন হত্যা মামলায় প্রেমিকসহ দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩৪ ধারায় আরও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঝাউল উত্তরপাড়া গ্রামের নিহত রহিমা খাতুনের প্রেমিক হাবিবুর রহমান হাবিব (৪১) ও হাবিবের সহযোগী একই থানার চৌধুরী ঘুঘাট গ্রামের আইয়ুব আলী (৪৩)।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের পেশকার লিটন ভূইয়া ও আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লোকমান হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, রহিমা খাতুন (২২) নিজ বাড়িতে থেকে ব্রাক সমিতির আনন্দ স্কুলে শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এমতাবস্থায় ২০১৮ সালের ৩০ মে সলঙ্গা থানার বেতুয়া গ্রামের আক্তার হোসেনের জমির পূর্ব পাশে বাবলাতলা খালের কিনারে হাঁটু পানিতে রহিমা খাতুনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁর পরিবারকে খবর দেয়। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত চলাকালে পিবিআই রহিমা খাতুনের প্রেমিক হাবিবুর রহমান হাবিবকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, রহিমা খাতুনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। উভয়ের মধ্যে বিয়ে নিয়ে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে হাবিবুর রহমান হাবিব তার সহযোগী আইয়ুব আলীকে সঙ্গে নিয়ে রহিমা খাতুনকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী রহিমা খাতুনকে হত্যা করে খালের পাশে লাশ ফেলে রাখে। পরে হাবিবুর রহমান হাবিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

তদন্ত শেষে পিবিআই হাবিবুর রহমান হাবিব ও আইয়ুব আলীকে আসামি করে ২০১৯ সালের ৭ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আজ হাবিবুর রহমান হাবিব ও আইয়ুব আলীকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৩৪ ধারায় ৩ বছর করে কারাদণ্ড দেন আদালত।

হত্যা যাবজ্জীবন সিরাজগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: হত্যা

২০ আগস্ট ২০২৬
৯ বছরের শিশুকে নদীতে ফেলে হত্যার অভিযোগে সৎবাবা কারাগারে
১৮ আগস্ট ২০২৬
পরকীয়ার জেরে স্বামীকে ঘুমের মধ্যে হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
১৬ আগস্ট ২০২৬
নোয়াখালীতে ট্রিপল মার্ডার মামলায় তিন জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া বিএনপিনেতাকে শোকজ
  2. সৌদিতে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ দেশে এসেছে, শুক্রবার একসঙ্গে জানাজা
  3. ৬৪ জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
  4. কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
  5. যন্ত্রাংশ আমদানির নামে রাস্তায় চলছিল বিএমডব্লিউ, অবশেষে ধরা
  6. ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলেছেন গায়ক আসিফ আকবর : রাশেদ খাঁন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x