‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। ছবি : বাসস
পতাকা উড়িয়ে ও বাঁশি বাজিয়ে ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ‘চিলাহাটি এক্সপ্রেস’ নামে একটি নতুন আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৪ জুন) গণভবন থেকে ভার্চুয়ালি চিলাহাটি রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এ ট্রেনের চলাচল উদ্বোধন করেন তিনি।
৮০০ যাত্রী ধারণ ক্ষমতার চিলাহাটি এক্সপ্রেস ট্রেন সপ্তাহে ছয় দিন ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে চলাচল করবে। বর্তমানে ঢাকা-চিলাহাটি রুটে মালবাহী ট্রেন এবং আন্তঃসীমান্ত ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’ চলাচল করে।
নীলফামারীর চিলাহাটি থেকে অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং গণভবন থেকে স্বাগত বক্তব্য দেন রেলওয়ে সচিব মুহাম্মদ হুমায়ুন কবীর।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)