Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:৩০, ২৯ মে ২০২৩
আপডেট: ১১:৩০, ২৯ মে ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:৩০, ২৯ মে ২০২৩
আপডেট: ১১:৩০, ২৯ মে ২০২৩
আরও খবর
ইরানের ক্ষেপণাস্ত্রের ‘অবিশ্বাস্য’ নির্ভুলতা, নেপথ্যে চীনের প্রযুক্তি?
ইরানের মিত্র রাশিয়া ও চীন কেন দূরত্ব বজায় রাখছে?
১৯৯১ সালের পর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সর্বনিম্ন
ইরানে হামলা বিশ্বকে ভয়াবহ ‘পারমাণবিক যুদ্ধের’ দিকে ঠেলে দিচ্ছে
হরমুজ প্রণালিতে নিরাপত্তা বজায় রাখতে সব পক্ষকে আহ্বান চীনের

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রচেষ্টা পর্যালোচনা করছে ঢাকা-বেইজিং

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:৩০, ২৯ মে ২০২৩
আপডেট: ১১:৩০, ২৯ মে ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:৩০, ২৯ মে ২০২৩
আপডেট: ১১:৩০, ২৯ মে ২০২৩
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডন গতকাল রোববার সাক্ষাৎ করেন। ছবি : ইউএনবি

মিয়ানমারে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের চলমান প্রচেষ্টা পর্যালোচনা করেছে বাংলাদেশ ও চীন। গতকাল রোববার (২৮ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় চীনের উপপররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক পরিবর্তনের ভূয়সী প্রশংসা করেন। এ সময় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবাসনে আন্তরিক প্রচেষ্টার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান ড. মোমেন।

মোমেন ও চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডন সম্মত হয়েছেন এই সমস্যার একটি জরুরি সমাধান প্রয়োজন। কারণ যদি কোনো সমাধান না করা হয়, তাহলে এটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি বাস্তব হুমকি হিসেবে বিকশিত হতে পারে।

মোমেন বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের উল্লেখযোগ্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন ও আগামী দিনে গঠনমূলক ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দুই দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক, ঐতিহাসিক ও সভ্যতার সম্পর্ক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৫০-এর দশকে চীন সফর এবং তিনি যা দেখেছিলেন তার ওপর তিনি যে বইটি লিখেছিলেন তার কথা উল্লেখ করেন।

পদ্মা বহুমুখী সেতুর প্রশংসা করে সান উল্লেখ করেন, ‘এই কাঠামোটি বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বের একটি নতুন প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। দুটি দেশ বৃহত্তর এবং আরও ভালো সমন্বয়ের মাধ্যমে বিস্ময়কর কাজ করতে পারে।’

মোমেন উভয় দেশের পারস্পরিক সুবিধার জন্য বাংলাদেশে চীনা এফডিআইয়ের বৃহত্তর প্রবাহের আমন্ত্রণ জানান ও উৎসাহিত করেন। তিনি কোভিড-১৯ মহামারির সময় চীন যে সহায়তা দিয়েছিল, তা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সংক্ষিপ্ত বৈঠকের কথা উল্লেখ করেন।

চীনে ৯৮ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশের সুবিধার বিষয়ে আলোচনা করার সময় মোমেন আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশ যাতে এই ব্যবস্থা থেকে সর্বোত্তম সুবিধা পেতে পারে, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের সময় সম্মত হওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ওপরও জোর দেন পররাষ্ট্রমন্ত্রী।

সান বাংলাদেশের উদ্যমী যুব জনগোষ্ঠীর প্রশংসা করেন যারা সমাজ ও অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের দশম বার্ষিকীর কথা উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশ এই মহাপরিকল্পনা থেকে সর্বাধিক সুফল পাবে।’

ড. এ কে আব্দুল মোমেন চীন
২৫ আগস্ট ২০২২
দ্রুত প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান : পরারষ্ট্রমন্ত্রী
২২ আগস্ট ২০২২
ভারতে গিয়ে আমি কিছু বলিনি, এটা ডাহা মিথ্যা : পররাষ্ট্রমন্ত্রী
২২ আগস্ট ২০২২
মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী
২১ আগস্ট ২০২২
সোনার বাংলা অর্জনে সময়ের সর্বোত্তম ব্যবহার করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
২১ আগস্ট ২০২২
পররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ
১৯ আগস্ট ২০২২
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উভয় দেশ স্থিতিশীল থাকে বলে ভারতের সহযোগিতা চেয়েছি : পররামন্ত্রী
১৯ আগস্ট ২০২২
ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
১৩ আগস্ট ২০২২
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে এক নম্বর : পররাষ্ট্রমন্ত্রী
১২ আগস্ট ২০২২
অন্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে : পররাষ্ট্রমন্ত্রী
০২ আগস্ট ২০২২
পরমাণু অস্ত্রের হুমকি থেকে বিশ্বকে মুক্ত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংসদ অধিবেশনে রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
  2. বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী
  3. প্রাথমিক থেকে সংগীত শিক্ষা চালু করবে সরকার : সংস্কৃতিমন্ত্রী
  4. সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেমকে কুপিয়ে জখম
  5. বৃষ্টি নিয়ে পাঁচদিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি বারী, সম্পাদক রাজ্জাক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x