Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:০০, ০৫ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:৪৭, ০৫ নভেম্বর ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:০০, ০৫ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:৪৭, ০৫ নভেম্বর ২০২৩
আরও খবর
তিনদিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
মহানবীর আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাবনা যাচাইয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ
মেয়েদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:০০, ০৫ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:৪৭, ০৫ নভেম্বর ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:০০, ০৫ নভেম্বর ২০২৩
আপডেট: ১০:৪৭, ০৫ নভেম্বর ২০২৩
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, সামরিক-বেসামরিক কর্মকর্তারা। ছবি : ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব ৬ থেকে ৮ নভেম্বর এই সম্মেলনের আয়োজন করছে।

প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে আজ রোববার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। স্থানীয় সময় আজ রোববার দুপুর দেড়টার দিকে তিনি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

গত বৃহস্পতিবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, এবারের সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা এবং ‘ইসলামে নারী বিষয়ক জেদ্দাহ ডকুমেন্ট’ প্রকাশিত হবে।

প্রধানমন্ত্রী আজ রোববার সন্ধ্যায় মদীনায় পৌঁছে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন।

শেখ হাসিনা আগামীকাল সোমবার (৬ নভেম্বর) সকালে ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। সন্ধ্যায় তিনি সম্মেলনে যোগ দেবেন ও বক্তব্য রাখবেন।

সফরকালে ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে যোগদানের পাশাপাশি শেখ হাসিনা ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী পরে জেদ্দা থেকে মক্কায় যাবেন এবং সেখানে তিনি ওমরাহ পালন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় দেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করবেন। আগামী বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

মৌরিতানিয়ায় ২০২৩ সালের মার্চ মাসে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের ৪৯তম অধিবেশনে ইসলামে নারীদের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানানো হয় এবং ওআইসি’র সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে সৌদি আরব কর্তৃক এটি আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানানো হয়।

মুসলিম উম্মাহর পণ্ডিতদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ইসলামে নারীর অধিকার ও দায়িত্ব, বিশেষ করে ইসলামের শিক্ষা অনুযায়ী শিক্ষা ও কাজের ক্ষেত্রে নারীর অধিকার স্পষ্ট করাই এই সম্মেলনের লক্ষ্য।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী
২৩ অক্টোবর ২০২৫
শেখ হাসিনাসহ তিনজনের রায় কবে জানা যাবে ১৩ নভেম্বর
২৩ অক্টোবর ২০২৫
শেখ হাসিনার বিচার না হলে শহীদদের প্রতি অবিচার করা হবে : অ্যাটর্নি জেনারেল 
১৬ অক্টোবর ২০২৫
প্লট বরাদ্দে জালিয়াতি শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ
১৬ অক্টোবর ২০২৫
শেখ হাসিনা-কামালের ১৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত : চিফ প্রসিকিউটর
১৫ অক্টোবর ২০২৫
শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলায় আরও ৫ জনের সাক্ষ্য গ্রহণ
১৪ অক্টোবর ২০২৫
শেখ হাসিনার বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন বুধবার
০৯ অক্টোবর ২০২৫
‘মাথায় কালো টুপি পরিয়ে তুলে নিয়ে ইনজেকশন দিয়ে অজ্ঞান করা হয়’
০৯ অক্টোবর ২০২৫
শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা ১২ দপ্তরে
০৮ অক্টোবর ২০২৫
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ
০৮ অক্টোবর ২০২৫
গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  2. জাতীয় স্বার্থ ও মর্যাদা পুনরুদ্ধারে সক্ষম হয়েছি : প্রধান উপদেষ্টা
  3. পাবনায় রাষ্ট্রপতির ৭৫তম জন্মদিন পালন
  4. সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  5. কাঁচামরিচের গুঁড়ো ও শুকনো পেঁয়াজের কুচি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  6. বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : তথ্যমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x