বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সমাজহিতৈষী বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১০ মার্চ)। প্রয়াত এম এ খালেক শেখ ২০০২ সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মহান মুক্তিযুদ্ধের এই অকুতোভয় বীর সংগঠক যুদ্ধের প্রারম্ভে তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের গোহালা টি সি এ এল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় যুবকদের সংগঠিত করে প্রতি রাতে আড়াই হাত...