Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আবু হোসাইন সুমন, মোংলা
২২:৩৩, ১০ ডিসেম্বর ২০১৬
আবু হোসাইন সুমন, মোংলা
২২:৩৩, ১০ ডিসেম্বর ২০১৬
আপডেট: ২২:৩৩, ১০ ডিসেম্বর ২০১৬
আরও খবর
নৌপথের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করবে সরকার : নৌ প্রতিমন্ত্রী
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যাকাণ্ডে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে : আইনমন্ত্রী
ময়লা-আবর্জনা অপসারণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
শিক্ষকদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে নজর দিতে হবে : শিক্ষামন্ত্রী

সুন্দরবনসহ সারা দেশে বৃক্ষ ও বন জরিপ শুরু

আবু হোসাইন সুমন, মোংলা
২২:৩৩, ১০ ডিসেম্বর ২০১৬
আবু হোসাইন সুমন, মোংলা
২২:৩৩, ১০ ডিসেম্বর ২০১৬
আপডেট: ২২:৩৩, ১০ ডিসেম্বর ২০১৬
সারা দেশে বৃক্ষ ও বনজরিপ কাজের উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। ছবি : এনটিভি

সারা দেশে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে বৃক্ষ ও বনজরিপ। আজ শনিবার দুপুরে সুন্দরবনে এই জরিপ কাজের উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

দুপুরে হাড়বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের কাছে একটি পর্যটন জাহাজে এই জরিপ কাজের উদ্বোধন করা হয়। সারা দেশের প্রায় এক হাজার ৮৫৮টি স্থানে এ জরিপ কাজ চালানো হবে। প্রথম বছরে সুন্দরবন, দেশের উপকূলীয় ও পাহাড়ি এলাকায় এ জরিপ চলবে। পরের বছর দেশের অন্যান্য স্থানে জরিপ করা হবে।

বৃক্ষ ও বনজরিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, এ জরিপ দেশের সরকারি বন ও গ্রামীণ বনের উন্নয়ন, ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ের উদ্যোগকে ভবিষ্যৎ পরিকল্পনায় সঠিকভাবে অন্তর্ভুক্ত করার জন্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তার দিক নির্দেশনা দেবে। পাশাপাশি সরকার তথা বন বিভাগ বনের অবক্ষয় রোধ এবং বনবৃদ্ধির জন্য বিভিন্ন বাস্তবমুখী যে পদক্ষেপ গ্রহণ করেছে সেখানেও বিশেষ অবদান রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী। এ সময় বক্তব্য দেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক হোসেন, উপ প্রধান বন সংরক্ষক জহীর ইকবাল, জাতিসংঘের খাদ্য ও কৃষিসংস্থার (এফএও) চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার ও ইউএসএআইডির প্রতিনিধি মেথিউ হেনরি, খুলনার বন সংরক্ষক জহির উদ্দীন আহমেদ।

এ সময় মংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ সুন্দরবন অঞ্চলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জরিপ কার্যক্রমের সদস্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক প্রফেসর ড. নাজমুস সাদাত বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এই বনজ সম্পদ জরিপ কার্যক্রম শুরু হচ্ছে। এর সঙ্গে রয়েছে বিভিন্ন দাতাসংস্থা, বিশ্ববিদ্যালয় ও বন বিভাগ। এই গবেষণার মাধ্যমে দেশের প্রকৃত বনজ সম্পদ কতটুকু আছে সেটা চিহ্নিত করা সম্ভব হবে। এ ছাড়া এই গবেষণায় সারা দেশের গ্রামীণ বনজসম্পদের পরিমাণও জানা যাবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের সহকারী অধ্যাপক ড. রকিবুল হাসান সিদ্দিকী বলেন, এই জরিপ কার্যক্রমের প্রধান তিনটি উদ্দেশ্য হচ্ছে, বনজসম্পদ চিহ্নিতকরণ, পাঁচ বছর পরে আবার গবেষণা করে দেখা বনে কী ধরনের পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনে কি কি প্রভাব কাজ করেছে। এ ছাড়া কার্বন কতটুকু আছে। এই কার্বণ নিঃসরণের জন্য উন্নত বিশ্বের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা।

নিজের বক্তব্যে প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী বলেন, সমন্বিতভাবে বনজসম্পদ জরিপের এই কাজ শুরু হয়েছে। ইউএসএআইডি এতে অর্থায়ন করছে। জরিপের মাধ্যমে দেশে কী পরিমাণ বন ও কাঠ আছে তা জানা যাবে। এ ছাড়া কার্বন নির্ণয় করা গেলে জানা যাবে যে, বাংলাদেশে কী পরিমাণ কার্বন মজুদ আছে। এছাড়া কোন ধরনের শিল্প প্রতিষ্ঠান কি ধরনের বর্জ্য নদীতে নিঃসরণ করছে এবং তাতে কী ধরনের ক্ষতি হচ্ছে তাও এই জরিপের মাধ্যমে জানা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনজ সম্পদের সুরক্ষা, সর্বোত্তম ব্যবহার সুনিশ্চিত, বনের আচ্ছাদন বৃদ্ধি এবং বন মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশে এ জরিপ কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বন অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করছে। তাদের সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার, জাতিসংঘের খাদ্য ও কৃষিসংস্থা (এফএও), ইউএসএআইডি এবং সিলভাকার্বন। ২০১৮ সালে এই দফার জরিপ কাজ শেষ হবে। এটিই দেশের প্রথম পরিপূর্ণ বনজসম্পদ জরিপ বা গবেষণা কার্যক্রম। এর আগে ২০০৫ সালে সারাদেশে এ ধরনের জপির কাজ চালানো হয়। তবে সেটি পূর্ণাঙ্গ জরিপ কাজ ছিল না।

 

সর্বাধিক পঠিত
  1. খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
  2. স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিল ২ শিক্ষার্থীর প্রাণ
  3. জামাই আদরে চিড়িয়াখানায় ভাইরাল মহিষ ‘ট্রাম্প’
  4. আদ্-দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী
  5. অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  6. শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x