সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০
সাতক্ষীরার সাতটি উপজেলায় পুলিশের অভিযানে ৬০ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত চালানো অভিযানে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১৮ জন, শ্যামনগরে ১০ জন এবং তালা ও কলারোয়ায় আটজন করে ১৬ জন রয়েছেন। বাকিদের গ্রেপ্তার করা হয় কালীগঞ্জ, আশাশুনি, দেবহাটা ও পাটকেলঘাটা থানা এলাকা থেকে। তারা সবাই বিভিন্ন মামলার আসামি।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা