নগরকান্দায় বিদ্যুৎ পেল ৩০০ পরিবার
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ৩০০ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার শহীদনগর ইউনিয়নের চরছাগলদী গ্রামে এ নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। নতুন সংযোগের উদ্বোধন উপলক্ষে উপজেলার ছাগলদী বাজারে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রাম শংকর রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা পৌরসভার সাবেক মেয়র আলীমুজ্জামান, শহীদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম লিখন, সহসভাপতি আফজাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরান প্রমুখ।

সঞ্জিব দাস, ফরিদপুর