Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৬:১৩, ২৮ নভেম্বর ২০১৬
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৬:১৩, ২৮ নভেম্বর ২০১৬
আপডেট: ১৬:১৩, ২৮ নভেম্বর ২০১৬
আরও খবর
রামিসা হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি সোমবার
একদিন পরই জামিনে মুক্ত এনসিপিনেতা তারেক রেজা
গৃহবধূ হত্যায় তিন জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২
রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী
মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার রায় জুনে ঘোষণা হবে, আশা চিফ প্রসিকিউটরের
দুর্নীতি ও বন্দি নির্যাতন মামলা

মেহেরপুরের জেলার ও তিন কারারক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৬:১৩, ২৮ নভেম্বর ২০১৬
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৬:১৩, ২৮ নভেম্বর ২০১৬
আপডেট: ১৬:১৩, ২৮ নভেম্বর ২০১৬
মেহেরপুর কারাগারের জেলার মো. শেখ আকতার হোসেন। ছবি : সংগৃহীত

মেহেরপুর কারাগারে দুর্নীতি ও বন্দি নির্যাতন মামলায় জেলার মো. শেখ আকতার হোসেন ও তিন কারারক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার দুপুরে মেহেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ছানাউল্লাহ এ আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন মেহেরপুর জেলা কারাগারের প্রধান কারারক্ষী আল আমিন, কারারক্ষী সোলাইমান হোসেন ও মামুন হোসেন।

দুর্নীতি ও বন্দি নির্যাতনের অভিযোগের জের ধরে গত ২৫ অক্টোবর জেলার শেখ আখতার হোসেনকে যশোর কেন্দ্রীয় কার্যালয়ে বদলি করে কারা অধিদপ্তর। বর্তমানে সেখানে তিনি ওএসডি হিসেবে আছেন। বাকিরা মেহেরপুর জেলা কারাগারে কর্মরত রয়েছেন।

মেহেরপুর কারাগারের বন্দি শেখ শাহীর ভাই শেখ মনি গত ১৩ অক্টোবর ওই চারজনকে আসামি করে একটি মামলা করেন।

মামলার আর্জিতে বলা হয়েছে, জেলার আকতার হোসেনসহ মামলার অন্য আসামিরা বেতনভুক্ত সরকারি কর্মচারী হওয়ার পরও পরস্পর যোগসাজশে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বন্দিদের মধ্যে নিম্নমানের খাবার পরিবেশন করেন। তাঁরা বন্দিদের ফাইল কাটা বাবদ ২৫০ থেকে ৫০০ টাকা করে নেওয়া, জামিনে মুক্তিপ্রাপ্ত আসামিদের কাগজে ভুল আছে বলে বন্দিদের কাছ থেকে ৫০০ থেকে দুই হাজার টাকা, কয়েদি বন্দিদের পাহারা ও ম্যাট বানানোর জন্য এক হাজার থেকে দুই হাজার টাকা নেওয়া, বন্দিদের সঙ্গে সাক্ষাতের জন্য অফিস কল বাবদ বন্দিপ্রতি ২৫০ থেকে ৫০০ টাকা করে নেওয়া, বাইরের কারা ক্যান্টিনে বন্দিদের আত্মীয়স্বজনদের আনা মালামালের ব্যাগপ্রতি ৫০ থেকে ১০০ টাকা নেওয়া, বাইরের কারা ক্যান্টিনের মালামাল বিক্রি হোক বা না হোক ক্যান্টিন ম্যানেজারের কাছে থেকে মাসিক ২২ হাজার টাকা আদায়, বন্দিদের সাক্ষাৎপ্রার্থী ব্যক্তিদের কাছ থেকে স্লিপপ্রতি ১০ টাকা করে আদায়, ওকালতনামায় স্বাক্ষর করতে ৫০ টাকা নেওয়া, কারাগারের ভেতরের ক্যান্টিন থেকে বন্দিদের খাবার কিনতে বাধ্য করা, অতিরিক্ত মূল্যে খাবার বিক্রি করা, বন্দিদের কম পরিমাণ খাবার দেওয়া এবং বিভিন্ন বন্দির কাছ থেকে সাপ্তাহিক, মাসিক বিভিন্ন সুবিধা দেওয়ার নাম করে বিভিন্ন অঙ্কের চাঁদা হিসেবে গ্রহণ করে কারাগারের ভেতরে নানা অনিয়ম ও দুর্নীতি করছে।

এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করলে আসামিরা বাদীর ভাই কারাবন্দি মো. শাহীকে গত ২৪ সেপ্টেম্বর থেকে প্রতিদিন প্রায় সব সময় শারীরিক নির্যাতন চালান এবং ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা জানালে গত ২৭ সেপ্টেম্বর আসামিরা মো. শাহীকে বেদম প্রহার করেন। ১ নম্বর আসামি জেলার আকতার হোসেনের নির্দেশে অন্য তিন আসামি শাহীর তলপেটে বুট দিয়ে পিষে মারাত্মক জখম করেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে রক্তবমি করতে থাকেন এবং তাঁর কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য শাহীকে গোপনে দ্রুত যশোর জেলা কারাগারে পাঠিয়ে দেন তাঁরা। বর্তমানে শেখ শাহী পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮৪/৩৮৫/৩৮৬/৩২৩/৩২৫/৩০৭/৩৪ ধারামতে অপরাধ আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সুবিচারের আবেদন জানান বাদী মনিরুল ইসলাম।

মামলায় বাদীপক্ষের আইনজীবী এহান উদ্দিন মনা জানান, বিচারক মামলার নথি পর্যালোচনা, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও আসামিদের জবানবন্দির ভিত্তিতে সোমবার মামলার চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার বাদী শেখ মনি বলেন, ‘বিচারকের আদেশে আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে যে কোনো কারাগারে বন্দিদের যাতে আমার ভাইয়ের মতো নির্যাতিত হতে না হয় সে কারণে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

সর্বাধিক পঠিত
  1. খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
  2. স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিল ২ শিক্ষার্থীর প্রাণ
  3. জামাই আদরে চিড়িয়াখানায় ভাইরাল মহিষ ‘ট্রাম্প’
  4. আদ্-দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী
  5. অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  6. শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x