Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
২২:৫৮, ২৭ নভেম্বর ২০১৬
সঞ্জিব দাস, ফরিদপুর
২২:৫৮, ২৭ নভেম্বর ২০১৬
আপডেট: ২২:৫৮, ২৭ নভেম্বর ২০১৬
আরও খবর
কারাগার থেকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে ব্যারিস্টার সুমনের রিট
হাদি হত্যা মামলায় অস্ত্র বিক্রেতা হেলাল রিমান্ডে
অবৈধভাবে তেল মজুতের অপরাধে যুবকের কারাদণ্ড
পারভেজ হত্যা মামলা : সাবেক এমপি প্রার্থী মুন্নাসহ দুজন রিমান্ডে
ফের পিছিয়েছে নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠনের শুনানি

১৩ মাস পর ফিরেছে রোকসানা, কিন্তু..

সঞ্জিব দাস, ফরিদপুর
২২:৫৮, ২৭ নভেম্বর ২০১৬
সঞ্জিব দাস, ফরিদপুর
২২:৫৮, ২৭ নভেম্বর ২০১৬
আপডেট: ২২:৫৮, ২৭ নভেম্বর ২০১৬
দীর্ঘ ১৩ মাস পর বাড়ি ফিরেছে কিশোরী রোকসানা। ছবি : এনটিভি

অভাবের সংসারে একটু খানি স্বচ্ছলতা আনতে মাত্র তিন হাজার টাকা মাসিক বেতনে মেয়ে রোকসানা খাতুনকে (১৫) ঢাকায় বাসাবাড়িতে কাজে পাঠান ফরিদপুরের শাহাদাত শেখ। এরপর থেকেই শুরু হয় রোকসানার বন্দিজীবন। বিভিন্ন সময় তাকে নির্যাতনের শিকার হতে হয়। এমনকি বাবার সঙ্গেও দেখা করতে দেওয়া হতো না।

মেয়ের দেখা না পেয়ে শোকে কাতর বাবা শাহাদাত মারা যান। দীর্ঘ ১৩ মাস পর বাড়ি ফিরতে পেরেছে রোকসানা। কিন্তু ওই বাড়িতে সবাই আছে। নেই রোকসানার প্রিয় বাবা।  

জানা যায়, ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের শাহাদাত নিজেও ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ওই সুবাদে পরিচয় হয় পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার হাবিব নামের একব্যক্তির সঙ্গে। পরে হাবিরের স্ত্রী পারভীনের মাধ্যমেই গত বছরের অক্টোবর মাসে মাত্র তিন হাজার টাকা মাসিক বেতনে গেন্ডারিয়া এলাকার আলামিন নামের একব্যক্তির বাসায় কাজে যোগ দেয় রোকসানা।

ঢাকায় থাকার সুবাদে মাঝে মধ্যেই মেয়েকে দেখতে যেতেন শাহাদাত শেখ। কিন্তু একটা সময়ে এসে মেয়ে রোকসানার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না তাকে। তবে রোকসানার মাসিক বেতন ঠিকই দেওয়া হতো। পরপর তিন মাসের বেতন পরিশোধ করেন গৃহকর্তা আলামিন। এরপর থেকে রোকসানার সঙ্গে শাহাদাতের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কাছাকাছি থাকা সত্ত্বেও মেয়েকে এক নজর দেখতে না পাওয়ার শোকে ক্রমেই অসুস্থ হয়ে পড়েন শাহাদাত। মেয়ের শোকে কাতর শাহাদাত শেখ গত ১ নভেম্বর মৃত্যুবরণ করেন।

এদিকে মেয়েকে ফিরে পেতে গত ২৪ অক্টোবর রোকসানার মা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) ফরিদপুর জেলা শাখায় অভিযোগ করেন। পরে ব্লাস্টের অ্যাডভোকেসি অফিসার হাসিনা মমতাজ লাভলী, গোপালপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম বাচ্চু এবং বাংলাদেশ ইউনিয়ন অব লেবার স্টাডির সহযোগিতায় দীর্ঘ ১৩ মাস পর গত ২৪ নভেম্বর রোকসানাকে আলামিনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে আদালতের মাধ্যমে ফরিদপুরে তাঁর মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

 রোকসানা বলেন, ‘আমাকে বাড়ির মালিক আলামিন ও তার স্ত্রী তুনাজ্জিনা অনেক নির্যাতন করত। অনেক সময় খেতে দিতে না। মারধর করত।’

এ বিষয়ে ব্লাস্টের কর্মকর্তা হাসিনা মমতাজ লাভলী বলেন, ‘আমরা রোকসানকে এক মাসের মধ্যে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি। দুঃখজনক হলো রোকসানার বাবা মেয়েকে শেষ দেখাও দেখে যেতে পারলেন না।’

সর্বাধিক পঠিত
  1. বিস্ফোরণে উড়ে গেছে ফ্লাটের দরজা-জানালা, আহত ৩
  2. ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
  3. নতুন শ্রম বাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী
  4. অবৈধভাবে বালু উত্তোলন, ১১ জনের কারাদণ্ড
  5. প্রয়াত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
  6. দুর্ঘটনায় আহত ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x