Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৮:৪৬, ১৮ নভেম্বর ২০১৬
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৮:৪৬, ১৮ নভেম্বর ২০১৬
আপডেট: ১৮:৪৬, ১৮ নভেম্বর ২০১৬
আরও খবর
ট্রাক চুরি করে ফিরিয়ে দিতে মালিকের কাছে টাকা দাবি
মতিঝিলে গুলি করে ব্যাগ ভর্তি টাকা ছিনতাই
মরা গরুর মাংস বিক্রির অপরাধে দুই কসাইয়ের জেল-জরিমানা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
অতিরিক্ত ভাড়া আদায় করায় কয়েকটি বাস কোম্পানিকে জরিমানা

সাজা গোপন করে বেতন তুলছেন ডিসির গাড়িচালক

এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৮:৪৬, ১৮ নভেম্বর ২০১৬
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১৮:৪৬, ১৮ নভেম্বর ২০১৬
আপডেট: ১৮:৪৬, ১৮ নভেম্বর ২০১৬

মাদারীপুরের জেলা প্রশাসকের (ডিসি) একজন গাড়িচালক মামলায় সাজা পেয়েও নিয়মিত বেতনভাতা তুলছেন। ডিসি বিষয়টি জানার পরও ওই চালককে অবৈধভাবে চাকরি করার সুযোগ দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন মামলার বাদী মো. এসকান্দার মোল্লা।

মামলার নথিপত্র থেকে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড়ে জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৭ সালের ১৪ অক্টোবর একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বছরের ১৯ অক্টোবর থানায় মামলা করেন মো. এসকান্দার মোল্লা। মামলায় নয়জনকে আসামি করা হয়। পরে ২০১৫ সালের ২ সেপ্টেম্বর এই মামলার রায়ে দুই আসামিকে খালাস দিয়ে বাকি সাতজনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেন আদালত। রায়ের পর সাত আসামির মধ্যে চারজন পলাতক আছেন।

গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মো. মতিয়ার রহমান গত বছরের ২ সেপ্টেম্বর রায়ে উল্লেখ করেন, অভিযুক্ত দুই নম্বর আসামি ইউনুছ মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগ দণ্ডবিধি ১৪৩ ও ৩২৬ ধারায় প্রমাণিত হয়েছে। তাঁকে ৩২৬ ধারার অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া ১৪৩ ধারার অভিযোগে ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ওই দিন মামলার রায়ের পর ডিসির গাড়িচালক ২০ দিন হাজতে থাকেন। এরপর তিনি জামিনে মুক্তি পান।

অভিযোগ রয়েছে, ২০ দিন হাজতে থাকলেও সাময়িক বরখাস্ত হননি ওই গাড়িচালক। বরং হাজতে থাকা ২০ দিন অফিসে দায়িত্ব পালন করেছেন মর্মে বেতনও তুলেছেন তিনি। শুধু তাই নয়, জামিনে মুক্তি নেওয়ার পর থেকেই ওই গাড়িচালক অফিসে না এলেও নিয়মিত বেতন-ভাতা তুলছেন।

এ ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাইফুদ্দিন গিয়াস জানান, ইউনুছের হাজতবাসের বিষয়টি জেলা প্রশাসনের জানা ছিল না। তিনদিন আগে এ বিষয়টি তাঁদের নজরে এলে অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) জানানো হয়েছে। দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

গাড়িচালক ইউনুছ মোল্লা কোথায় আছেন জানতে চাইলে সাইফুদ্দিন গিয়াস জানান, তিনি অফিসের কাজে ঢাকায় আছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস জানান, গাড়িচালক জামিনে আছেন। ঢাকায় নয়, তিনি মাদারীপুরেই আছেন।

সর্বাধিক পঠিত
  1. আসামি সোহেল ও স্বপ্নার ন্যায়বিচার হয়েছে : রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী
  2. ড্রাম ট্রাক ও ট্রেনের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত
  3. রায় শুনে মোনাজাত ধরে রামিসার বাবার কান্না, দ্রুত কার্যকরের দাবি
  4. মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
  5. শিশু রামিসা হত্যায় সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
  6. পটুয়াখালীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x