ফরিদপুরে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। ছবি : এনটিভি
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরে হুমায়ূন জন্মোৎসব পালিত হয়েছে।
আজ রোববার দুপুরে ফরিদপুর সমকাল ব্যুরো অফিসের সম্মেলন কক্ষে হুমায়ূন আহমেদ জন্মোৎসব উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও হুমায়ূন আহমেদের রচিত গান উৎসব পালন করা হয়।
ফরিদপুর হুমায়ূন আহমেদ জন্মোৎসব উদযাপন কমিটির সভাপতি শামীম আরা হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ হাসিনা বানু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট হুমায়ূন অনুসারী ও নারী নেত্রী শিপ্রা গোস্বামী, রেজাইল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষে কেক কেটে জন্মদিন পালন ও হুমায়ূন আহমেদের রচিত গান পরিবেশন করা হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর