অভিবাসন ইস্যুতে বাংলাদেশ-মালয়েশিয়া আলোচনা
অভিবাসী সমস্যা নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শনিবার মালয়েশিয়ার কোটা কিনাবালু শহরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান ও বাংলাদেশের পররাষ্টমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বারনামা জানিয়েছে, জানিয়েছে সাগরে নৌকায় থাকা বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলমানদের ব্যাপারে দুই দেশের মন্ত্রীদের মধ্যে আলোচনা হবে।
বারনামাকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিবাসী সমস্যা।
বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অভিবাসী সমস্যা নিয়ে সৃষ্টি জটিলতার আগের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া এসেছেন।
গত এক সপ্তাহে প্রায় এক হাজারের বেশি বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলমান অভিবাসী মালয়েশিয়ায় সাগর উপকূলে পৌঁছেছেন। আরো কয়েকশ মানুষ ইন্দোনেশিয়া পৌঁছেছেন।
মানবাধিকারকর্মীরা জানান, কয়েক হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলমান সাগরে নৌকায় ভাসমান রয়েছে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া নৌকায় আসা মানুষের দায়িত্ব এড়িয়ে যাওয়ায় এই অঞ্চলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে।
এএফপি জানিয়েছে, অর্থনৈতিক কারণে নৌকায় মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া এসেছেন বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী। অপরদিকে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যা রাজনৈতিক। প্রতিবছর কয়েক হাজার অভিবাসী মালয়েশিয়া আসে যার মূল কারণ মুসলমান সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার অর্থনৈতিক সমৃদ্ধি।

অনলাইন ডেস্ক