ফরিদপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের যুদ্ধ ঘোষণা
ফরিদপুরের নবাগত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা সোমবার জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি : এনটিভি
মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষায় ফরিদপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জেলা পুলিশ।
সোমবার সকালে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ যুদ্ধ ঘোষণা করেন।
পুলিশ সুপার বলেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক সমাজের ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। এ সময় পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জামাল পাশা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল উপস্থিত ছিলেন।

সঞ্জিব দাস, ফরিদপুর