Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৬:৫০, ১৬ মে ২০১৫
আপডেট: ১৯:১২, ১৬ মে ২০১৫
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৬:৫০, ১৬ মে ২০১৫
আপডেট: ১৯:১২, ১৬ মে ২০১৫
আরও খবর
৭ মাসে মোংলা বন্দরে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং
লায়ন ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী হওয়ায় মোংলায় আনন্দ মিছিল
আহম্মদ সোহেল মনজুর প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মন্ত্রী হওয়ায় লক্ষ্মীপুরে আনন্দের বন্যা
তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
চট্টগ্রামে ব্যাংকের খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

ঘরে ঢুকে পাহারা দেওয়া সম্ভব নয় : সিএমপি কমিশনার

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৬:৫০, ১৬ মে ২০১৫
আপডেট: ১৯:১২, ১৬ মে ২০১৫
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৬:৫০, ১৬ মে ২০১৫
আপডেট: ১৯:১২, ১৬ মে ২০১৫
চট্টগ্রামে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মুরাদপুর শাখায় ডাকাতির চেষ্টা ও নিরাপত্তাকর্মীকে খুনের ঘটনায় দেশের কয়েকটি স্থান থেকে চারজনকে আটকের পর আজ শনিবার দুপুরে সিএমপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল। ছবি : এনটিভি
 

চুরি করতে রাতে ব্যাংকের ভেতর ঢুকে চোর যদি ধরা পড়ার ভয়ে কাউকে জবাই করে ফেলে যায়-এ ধরনের পরিস্থিতিকে আইনশৃঙ্খলার অবনতি বলতে নারাজ চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডল। এ সময় তিনি আরো বলেন, ঘরে ঘরে গিয়ে কাউকে নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে সম্ভব না।
 
চট্টগ্রামে আল আরাফাহ ইসলামী ব্যাংকের মুরাদপুর শাখায় ডাকাতির চেষ্টা ও নিরাপত্তাকর্মীকে খুনের ঘটনায় দেশের কয়েকটি স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শনিবার দুপুরে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের হাজির করা হয়। এ সময় সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল এসব কথা বলেন। দুর্বৃত্তরা তাদের পেশার পরিবর্তন করছে বলেও সংবাদ সম্মেলনে জানান সিএমপি কমিশনার।

গত ৭ মে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গ্রিল কেটে ডাকাতির চেষ্টাকালে দুর্বৃত্তরা ব্যাংকের নৈশপ্রহরী মো. ইব্রাহিমকে গলা কেটে হত্যা করে। ডিবি পুলিশ এ ঘটনার পর দারোয়ানের চুরি হওয়া মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে চট্টগ্রামের শাহ আমানত মার্কেট থেকে গিয়াস উদ্দিন, নগরীর বাকলিয়া থেকে মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা থেকে মাহাবুব এবং হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথাঙ্গল থেকে সাগরকে গ্রেপ্তার করে। আজ শনিবার ভোরে এ অভিযান শেষ হয়।urgentPhoto

ব্যাংক ডাকাতির ঘটনার বর্ণনা দিয়ে সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, ঘটনার এক মাস আগ থেকে তারা ব্যাংক ডাকাতির প্রস্তুতি নেয়। পরিকল্পনা করে রাত আড়াইটায় ব্যাংকের পেছনে জানালার রড ভেঙে ব্যাংকে ডুকে ডাকাতির চেষ্টা চালায়। ঘুমন্ত দারোয়ানকে খুন করে ডাকাতির ব্যর্থ চেষ্টা চালায় বলে জানান তিনি।

সিএমপি কমিশনার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা যেটা বললেন, আমি তো মনে করি না অবনতি হয়েছে। এটা কমপ্লিটলি আমাদের কন্ট্রোলে আছে। দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তার মধ্যে এই দুটা। মনে হতে পারে যে জবাই করে মানুষ খুন করল ব্যাংকের মধ্যে। এখন রাতের অন্ধকারে ব্যাংকের মধ্যে চোর ঢুকে সে গেল চুরি করতে, সুযোগ পেলে ধরা পড়ে যাওয়ার ভয়ে জবাই করে দিল। এটা ঠিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমি অবশ্যই বলি না। এবং আমরা এটা উদ্ধার করতে সমর্থ হয়েছি।’

এসব ঘটনায় দুর্বৃত্তদের সাহস বাড়ছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, ‘না, এটা সাহসের প্রশ্ন না। পেশার পরিবর্তন হচ্ছে। তারা সাহসী হয়ে গেছে এমনটা ভাবার কোনো কারণ নাই। কারণ বেশি সাহসী হয়ে তো লাভও নাই। চোর হয়ে গেল কিলার, সে ধরা পড়ে গেল। লাভ হলো কি?’  

‘খুনের মধ্য দিয়ে একটা মানুষ তো চলে যায়’-সাংবাদিকরা এমন প্রসঙ্গ উত্থাপন করলে আবদুল জলিল মণ্ডল বলেন, ‘ঘরের ভেতরে যদি আপনি বউকে পিটিয়ে মেরে ফেলেন নিরাপত্তা কে দেবে? এই যে মেয়েটাকে ফেলল, সে সতিন।এক সতিন আরেক সতিনকে মেরে ফেলল। তার নিরাপত্তা কেমন করে দেব? এটা তো আমার পক্ষে সম্ভব না ঘরের ভেতর ঢুকে ঢুকে পাহারা দেওয়া। স্টিল দেন, আমি জনগণকে সম্পৃক্ত করতে চাই এই জন্যেই যে, তাহলে দেখা যাবে সচেতন হলে মানুষ আর এই কাজগুলো করবে না। এটাই আমার মেইন উদ্দেশ্য।’ বলেন সিএমপি কমিশনার।
 

 

সর্বাধিক পঠিত
  1. কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে
  2. মানুষের দাবিগুলো যত্নের সাথে দেখতে হবে : রেজা কিবরিয়া
  3. শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
  4. সরকারপ্রধান হিসেবে এক পরিবারের তৃতীয় ব্যক্তি তারেক রহমান
  5. প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
  6. টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x