ফরিদপুরে মাদক বিক্রির অভিযোগে একজন কারাগারে
ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম প্রদীপ দত্ত ওরফে পাপুল দত্ত। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পাপুলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, পাপুলের কাছে মাদক উদ্ধার হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর