ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির কমিটি গঠন
রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি-ঢাকার (আরডিজেএ-ঢাকা) সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরডিজেএ-ঢাকার পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠিত হয়। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক খায়রুজ্জামান কামালকে সভাপতি এবং দৈনিক আলোকিত বাংলাদেশের জ্যেষ্ঠ প্রতিবেদক আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের নির্বাহী কমিটির গঠন করা হয়।
কমিটির দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্য নেতারা হলেন সহসভাপতি মুজিবুর রহমান চৌধুরী (বাংলাদেশ প্রতিদিন) ও আনোয়ার হক (আরটিভি), যুগ্ম সম্পাদক সরদার মেহেদী হাসান (এনটিভি) ও আবু আলী (আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক গোলাম মওলা (বাংলা ট্রিবিউন), অর্থ সম্পাদক স্বপন কুমার কুণ্ডু (আলোকিত বাংলাদেশ), দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন (জাগোনিউজ২৪ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত করিম (বাংলাদেশ প্রতিদিন), তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম (মোহনা টিভি), সংস্কৃতি ও কল্যাণ সম্পাদক মনোরমা আক্তার (অর্থনীতি প্রতিদিন)। নির্বাহী সদস্য ফজলুল হক শাওন (আলোকিত বাংলাদেশ), দীপক দেব (আলোকিত বাংলাদেশ), জাহিদুর রহমান (সময় টিভি)।
কমিটি গঠনের আগে সংগঠনের প্রতিবেদন পেশ করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলমগীর হোসেন। এ ছাড়া বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আতিকুর রহমান, সাংবাদিক নেতা সাজ্জাদ আলম খান তপু, রবিউল করিম ও মাহমুদ হাসান।

অনলাইন ডেস্ক