Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সোহেল হাফিজ, বরগুনা
১৮:১৩, ২৫ অক্টোবর ২০১৬
সোহেল হাফিজ, বরগুনা
১৮:১৩, ২৫ অক্টোবর ২০১৬
আপডেট: ১৮:১৩, ২৫ অক্টোবর ২০১৬
আরও খবর
মোংলায় ডেঙ্গু-চিকনগুনিয়ার প্রজননস্থান ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান
শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
জিআই স্বীকৃত নাক ফজলি আমে ৫ কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা
ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
জনকল্যাণমূলক ১১ প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি, প্রজ্ঞাপন জারি

দাবি উত্থাপনে ভেলায় ভাসলেন বরগুনার ক্ষতিগ্রস্তরা

সোহেল হাফিজ, বরগুনা
১৮:১৩, ২৫ অক্টোবর ২০১৬
সোহেল হাফিজ, বরগুনা
১৮:১৩, ২৫ অক্টোবর ২০১৬
আপডেট: ১৮:১৩, ২৫ অক্টোবর ২০১৬
কলাগাছের ভেলায় ভেসে এভাবেই আজ মঙ্গলবার বরগুনার বিষখালী নদীতে জলবায়ু ন্যায্যতার দাবি উত্থাপনের জন্য ভাসানযাত্রা করে স্থানীয়রা। ছবি : এনটিভি

কলাগাছের ভেলায় ভেসে প্রতীকী ভাসানযাত্রা কর্মসূচি পালন করেছে বরগুনার সাধারণ মানুষ। জলবায়ু ন্যায্যতা সপ্তাহ উপলক্ষে বিষখালী নদীতে এই আয়োজন করা হয়। একই সঙ্গে নদীর পাড়ে মানববন্ধনও করে স্থানীয়রা।

আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের কাছে বাংলাদেশের উপকূলীয় জনগণের পক্ষ থেকে জলবায়ু ন্যায্যতার দাবি উত্থাপনের উদ্দেশে এ কর্মসূচি পালন করা হয়।

উপকূলীয় উন্নয়ন সংগঠন জাগো নারীর উদ্যোগে উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় আজ মঙ্গলবার সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ভাঙনকবলিত ফুলঢলুয়া গ্রামে বিষখালী নদীর তীরে এসব কর্মসূচি পালন করা হয়।

নদীভাঙনসহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক স্থানীয় অধিবাসী এ কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, বাংলাদেশ নদী পরিব্রাজক দল বরগুনা শাখার সভাপতি সোহেল হাফিজ, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. রোকন উজ্জামান প্রমুখ।

টিআইবি ও ক্লিনের মধ্যে সই হওয়া একটি সমঝোতা স্মারক অনুযায়ী উপকূলীয় ৯টি জেলায় ২২ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত জলবায়ু ন্যায্যতা সপ্তাহ পালন করা হবে।

সর্বাধিক পঠিত
  1. জয়পুরহাটে এক বৃদ্ধকে পুশইনের চেষ্টা বিএসএফের
  2. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  3. আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, সভাপতি আন্দালিব রহমান পার্থ
  4. ভারি বর্ষণ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী
  6. বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x