Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ
১২:৫৭, ২৫ অক্টোবর ২০১৬
হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ
১২:৫৭, ২৫ অক্টোবর ২০১৬
আপডেট: ১২:৫৭, ২৫ অক্টোবর ২০১৬
আরও খবর
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
সংসদ সদস্য গাজী নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা বলছে ইসি
এবার সংসদ সদস্য পদও হারাবেন গাজী নজরুল
দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা যুবকের
গাজী নজরুলের সংসদ সদস্য পদ কী থাকবে? সংবিধান যা বলছে

রাত ১২টার পর হবিগঞ্জে জনসাধারণের চলাচল নিষিদ্ধ

হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ
১২:৫৭, ২৫ অক্টোবর ২০১৬
হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ
১২:৫৭, ২৫ অক্টোবর ২০১৬
আপডেট: ১২:৫৭, ২৫ অক্টোবর ২০১৬
হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়। ছবি : এনটিভি

যুক্তিসংগত কারণ ছাড়া রাত ১২টার পর হবিগঞ্জ শহরসহ জেলার সব স্থানে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। গত রোববার থেকে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা। এর আগে হবিগঞ্জের পুলিশ প্রশাসন এক বিজ্ঞপ্তিতে সর্বসাধারণের প্রতি এ নির্দেশ জানায়। 

বিজ্ঞপ্তিতে হবিগঞ্জের বিশেষ শাখার পুলিশ সুপার বলেন, চুরি-ডাকাতি রোধকল্পে জেলা শহরসহ জেলার যেকোনো এলাকায় অহেতুক বা যুক্তিসংগত কারণ ছাড়া কেউ রাত ১২টার পর ঘোরাফেরা করলে তাঁকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে রাত ১২টার পর চলাচল করতে হলে যুক্তিসংগত প্রমাণ উপস্থাপন করতে হচ্ছে। 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, চুরি-ডাকাতি রোধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ঘোষণা দেওয়ার পর প্রথম রাতে নয়জনকে আটক করা হয়। পরে অভিভাবকরা মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নেন।

তিনি আরো বলেন, এ ব্যবস্থা স্থানীয় জনগণের স্বাভাবিক চলাফেরায় কোনো ব্যাঘাত ঘটছে না। তবে বহিরাগত কিংবা চুরি-ডাকাতি প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখছে।

স্মরণকালের ইতিহাসে গত এক মাসে হবিগঞ্জ শহরে কয়েকটি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ইনাতাবাদ এলাকায় কয়েক দিনের ব্যবধানে তিন প্রবাসীর বাসায় ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা এক প্রবাসীর বাসায় তাঁর ব্যবসায়ী ভাই রুহেল চৌধুরীকে কুপিয়ে গুরুতর আহত করেছে। এসব ডাকাতির ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে উঠলে সদর থানা পুলিশ ডাকাতদের বিরুদ্ধে জোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। পুলিশ কয়েকজন কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করলে তাঁরা ডাকাতির কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। সদর উপজেলার চরহামুয়া গ্রামে কুখ্যাত ডাকাত শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ। ডাকাতদের গ্রেপ্তারের পরও শহরের নাতিরাবাদ এলাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী খোরশেদ মিয়ার বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

এমন পরিস্থিতিতে গত রোববার জেলা বিশেষ শাখার পুলিশ সুপার রাত ১২টার পর সর্বসাধারণের অপ্রয়োজনীয় চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

সর্বাধিক পঠিত
  1. চাচিকে নিয়ে উধাও প্রতিবেশী ভাতিজা, থানায় অভিযোগ চাচার
  2. মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে : স্বাস্থ্যমন্ত্রী
  3. বাল্যবিবাহে ঝরেপড়া কিশোরী মা রাবেয়া আবারও ফিরতে চায় ক্রীড়াঙ্গনে
  4. সকালের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
  5. বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
  6. আগামী ৫ দিন অতি ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x