Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২২:১৫, ১২ মে ২০১৫
আপডেট: ১৪:১৬, ১৩ মে ২০১৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২২:১৫, ১২ মে ২০১৫
আপডেট: ১৪:১৬, ১৩ মে ২০১৫
আরও খবর
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল
নবগঠিত সরকারের শপথ অনুষ্ঠান উপভোগ সাধারণ মানুষের
পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করবো : রুমিন ফারহানা
টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী হচ্ছেন যারা
মন্ত্রিপরিষদে ডাক পেলেন আমিনুল হক

প্রাচীন দুর্গের মেঝের নিচে মিলল সারি সারি কলস

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২২:১৫, ১২ মে ২০১৫
আপডেট: ১৪:১৬, ১৩ মে ২০১৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২২:১৫, ১২ মে ২০১৫
আপডেট: ১৪:১৬, ১৩ মে ২০১৫
মুন্সীগঞ্জের ইদ্রাকপুর দুর্গের মেঝে সংস্কারের সময় আজ মঙ্গলবার দেখা যায় এর নিচে বিছানো রয়েছে সারি সারি কলস। ছবি : এনটিভি

১৬৬০ সাল। বাংলায় তখন মোঘলদের রাজত্ব। সে সময় পর্তুগিজ  জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা পেতে মুন্সীগঞ্জের ইদ্রাকপুরে একটি দুর্গ তৈরি করেন বাংলার সুবাদার মীরজুমলা।

গত সাড়ে ৩০০ বছরে বহুবার সংস্কার করা হয়েছে এই দুর্গের। কিছুদিন আগে দুর্গের ভেতরে জাদুঘর ও সংস্কৃতি কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সেজন্য প্রথম ধাপের কাজ শেষ করা হয়েছে। আর দ্বিতীয় ধাপের কাজ শুরুর প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত।  

সংস্কার কাজের অংশ হিসেবে শহরের কোর্টগাঁও এলাকায় অবস্থিত ইদ্রাকপুর দুর্গ সংস্কারের কাজ চলছিল। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে দুর্গের মূল মঞ্চের মেঝে ভাঙার সময় সেখানে শত শত কলসের সন্ধান পায় শ্রমিকরা। 

এসব কলস মেঝের নিচে পাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলোর বয়স ৩৫০ বছরের বেশি। তবে কলসের সন্ধান পাওয়ার পর গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপকরণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় আপাতত খনন কাজ বন্ধ রেখেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। 

এ ব্যাপারে ঢাকা থেকে প্রত্নতত্ত্ব বিভাগের তিন সদস্যের একটি দল বিকেলে ইদ্রাকপুর দুর্গ পরিদর্শন করে। যে অংশে কলস নির্মিত মেঝে পাওয়া গেছে সে অংশ সংরক্ষণ করে রাখা হবে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুব উল আলম। তিনি বলেন, এ ধরনের নির্মাণকৌশল বাংলাদেশের আর কোথাও দেখা যায়নি। ঘরকে শীততাপ নিয়ন্ত্রণে রাখতেই এ ব্যবস্থা। ব্রিটিশ আমলের কোনো এক সময়ে এটি নির্মিত হয়েছে বলে তিনি মনে করেন।

এদিকে মেঝের নিচে কলস পাওয়ার খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ তা দেখতে ভিড় জমায় ইদ্রাকপুর দুর্গ প্রাঙ্গণে। এমনকি কলসগুলো মূল্যবান জিনিসে ভরপুর বলেও গুজব ছড়িয়ে পড়তে থাকে এলাকায়। 

তবে মূল্যবান সামগ্রী লুকিয়ে রাখতে নয় বরং এ পদ্ধতিতে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হতো বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বাধীন সেন। সন্ধ্যায় তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘এটা মধ্য যুগের নির্মাণ শৈলীর একটা অংশ। ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এভাবে মেঝের নিচে কলস ব্যবহার করা হতো। সে সময় তো আর শীততাপ নিয়ন্ত্রণের মতো কোনো ব্যবস্থা ছিল না। তাই বিশেষ করে গ্রীষ্মকালে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এ ধরনের ব্যবস্থা করা হতো। আবার অনেক সময় আন্ডারগ্রাউন্ড টানেল তৈরির জন্যও এ পদ্ধতি ব্যবহার করা হতো। এ ধরনের নির্মাণশৈলী আমাদের এ অঞ্চলেই দেখা যেত।’ 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্গের মূল মেঝের নিচে উল্টো করে রাখা পোড়ামাটির কলসের একটি স্তর। কলসগুলোর ওপরেই বসানো হয়েছে পাটা বা বড় আকারের ইট। কলসগুলোর ওপর চুন-সুড়কির আস্তর দিয়ে তৈরি করা হয়েছে মেঝে। শ্রমিকরা কিছু কলস উদ্ধার করে সেগুলো সাজিয়ে রেখেছেন। তবে গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় আপাতত খনন কাজ বন্ধ রাখা হয়েছে।

১৮৪৫ সাল থেকে ইদ্রাকপুর দুর্গ মহাকুমা প্রশাসকের বাসভবন হিসেবে ব্যবহার শুরু হয়। এ জন্য দুর্গটি সংস্কার করা হয়। ইট নির্মিত চারকোনা দুর্গটি উত্তর-দক্ষিণে প্রসারিত। এর দৈর্ঘ্য ৮৬ দশমিক ৮৭ মিটার ও প্রস্থ ৫৯ দশমিক ৬ মিটার। এই দুর্গের ভেতরে ভরাট করে মধ্যস্থলে একটি কুটির নির্মাণ করা হয় মহাকুমা প্রশাসকের বাসভবন হিসেবে ব্যবহারের জন্য। ১৯৮৪ সাল পর্যন্ত মহকুমা প্রশাসকের বাস ভবন হিসেবে দুর্গটি ব্যবহার করা হয়েছে। এর আগে ১৯০৯ সালে দুর্গটি পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়।

সর্বাধিক পঠিত
  1. প্রথমবার রাজধানী থেকে প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ
  2. দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন
  3. আশাবাদের সঙ্গে বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন : প্রধান উপদেষ্টা
  4. প্রধান উপদেষ্টার সম্পূর্ণ বিদায়ী ভাষণ
  5. ১৩০টি নতুন আইনসহ ৬০০ নির্বাহী আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার
  6. ১৮ মাস পর এখন আমার যাওয়ার পালা : প্রধান উপদেষ্টা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x