উদীচী রাবি সংসদের সভাপতি সারওয়ার, সম্পাদক নাইমুর
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ারকে সভাপতি এবং সৈয়দ নাইমুর রহমানকে সাধারণ সম্পাদক করে সংগঠনের বিশ্ববিদ্যালয় সংসদের ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার সকালে সম্মেলন উদ্বোধনের পর শোভাযাত্রা বের হয়। গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি ক্যাফেটেরিয়ায় এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভায় হয়। সেখান থেকেই নতুন কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিসুজ্জামান, উদীচী রাবি সংসদের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক রিপন কর্মকার ও জেলা উদীচীর নেতারা।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি গৌতম দত্ত, জিনাতুল ইসলাম, সহসাধারণ সম্পাদক অন্তর আলী, কোষাধ্যক্ষ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাতিল সিরাজ।

রাবি সংবাদদাতা