Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সোহেল হাফিজ, বরগুনা
১৫:৪১, ২০ অক্টোবর ২০১৬
সোহেল হাফিজ, বরগুনা
১৫:৪১, ২০ অক্টোবর ২০১৬
আপডেট: ১৫:৪১, ২০ অক্টোবর ২০১৬
আরও খবর
শেখ হাসিনা-আসাদুজ্জামানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
হাসিনাকে নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ব্যালট বাক্স ভর্তির পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর বাড়ি-প্লট-ফ্ল্যাট-ব্যাংক হিসাব জব্দ
জাতিসংঘ পুলিশের কাজে অর্থবহ অবদান রাখার প্রতিশ্রুতি-প্রস্তুতি পুনর্ব্যক্ত বাংলাদেশের
ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করুন : স্বরাষ্ট্রমন্ত্রী
বরগুনায় স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে সন্ত্রাসমুক্ত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ

সোহেল হাফিজ, বরগুনা
১৫:৪১, ২০ অক্টোবর ২০১৬
সোহেল হাফিজ, বরগুনা
১৫:৪১, ২০ অক্টোবর ২০১৬
আপডেট: ১৫:৪১, ২০ অক্টোবর ২০১৬
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আজ আত্মসমর্পণ করেন সুন্দরবনের জলদস্যু ‘সাগর বাহিনী’র সদস্যরা। ছবি : এনটিভি

বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বৃহস্পতিবার বরগুনা সার্কিট হাউস মাঠে সুন্দরবনের জলদস্যু ‘সাগর বাহিনী’র আত্মসমর্পণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন মন্ত্রী।

আত্মসমর্পণকারী দস্যুরা হলেন—সাগর বাহিনীর প্রধান মো. আলমগীর শেখ ওরফে সাগর (৩৫), এই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. কামরুল ফকির (২৭), আবদুল মালেক (৩৮), মো. কাদের শেখ (৩৮), মো. হাফিজুর রহমান শেখ (৪৬), মো. কাবীর শেখ (৩৪), মো. দেলোয়ার শেখ (৩৮), মো. হাসান সরদার (২২), মো. নান্না ফকির (২৯), মো. তৌহিদুল ইসলাম (৪৩), মো. রাজু শেখ (২৮), মো. লিটন হাওলাদার (৩৪) ও মো. তরিকুল গাজী (৩২)। তাঁদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আত্মসমর্পণ অনুষ্ঠানে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সুন্দরবন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ও অর্থনৈতিক অঞ্চল। এ এলাকাকে বিপদমুক্ত রাখতে সরকারও দৃঢ়প্রতিজ্ঞ। এ জন্য এই এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ ও কোস্টগার্ডের সক্ষমতা বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসমর্পণকারী দস্যুদের স্বাভাবিক জীবনে স্বাগত জানান। তাঁদের সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া তিনি অন্য দস্যুদের অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

আত্মসমর্পণকালে সাগর বাহিনীর ১৩ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ২০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫৯৬টি গুলি জমা দেন।

জমা দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে আটটি বিদেশি একনলা বন্দুক, তিনটি দেশি একনলা বন্দুক, একটি বিদেশি দোনলা বন্দুক, দুটি বিদেশি এয়ার রাইফেল, চারটি এলজি, দুটি বিদেশি কাটা রাইফেল।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে মন্ত্রী বেলা সাড়ে ১১টায় র‌্যাবের একটি হেলিকপ্টারে করে বরগুনা পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

আত্মসমর্পণ অনুষ্ঠানে বরগুনার জেলা প্রশাসক (ডিসি) বশিরুল আলম, পুলিশ সুপার (এসপি) বিজয় বসাকসহ র‌্যাব-৮-এর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতকাল বুধবার বিকেল ৫টার দিকে সুন্দরবনের গহিনে দরজার খালে সাগর বাহিনীর দস্যুরা র‌্যাব-৮-এর কাছে আত্মসমর্পণ করে।

আসাদুজ্জামান খাঁন কামাল
সর্বাধিক পঠিত
  1. ফের বাড়ল পেট্রোল-অকটেনের দাম
  2. তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
  3. মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
  4. সামনে কঠিন সময়, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী
  5. ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
  6. আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x