Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:৩১, ১১ মে ২০১৫
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:৩১, ১১ মে ২০১৫
আপডেট: ২১:৩১, ১১ মে ২০১৫
আরও খবর
রাজবাড়ীতে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আবু
জাবি শিক্ষার্থীকে হেনস্থা করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ানোর ভিডিও ভাইরাল, থানায় মামলা
ঢাকায় কি আজ বৃষ্টি হতে পারে, যা জানাল আবহাওয়া অফিস

পাবনার ৪ উপজেলায় কালবৈশাখীর তাণ্ডব, নিহত ১

এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:৩১, ১১ মে ২০১৫
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:৩১, ১১ মে ২০১৫
আপডেট: ২১:৩১, ১১ মে ২০১৫
কালবৈশাখীর তাণ্ডবে আজ সোমবার পাবনার আটঘরিয়া উপজেলার মতিগাছা গ্রামে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ছবি : এনটিভি

পাবনার চার উপজেলায় কালবৈশাখীতে দুই শতাধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে। ঝড়ের সময়ে বজ্রপাতে নিহত হয়েছে একজন। আজ সোমবার সকালে ঘটা ওই কালবৈশাখীতে চার উপজেলায় ধান, আম ও লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

সকাল ৬টার দিকে পাবনা সদর, আটঘরিয়া, ফরিদপুর ও বেড়া উপজেলার ওপর দিয়ে কালবৈশাখীর তাণ্ডব বয়ে যায়। মাত্র দুই মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বাড়িঘর। স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ে উপড়ে ও ভেঙে যায় বিভিন্ন ধরনের গাছপালা। 

ঝড়ের সময় বেড়া উপজেলার বড়শিলা গ্রামে বজ্রপাতে মারা গেছেন কৃষক চাদু শেখ। ওই সময় তিনি মাঠে কাজ করছিলেন। কালবৈশাখীর তাণ্ডবে বজ্রপাতে ও বাড়িঘর এবং গাছের নিচে চাপা পড়ে আহত হয়েছেন ২০ জন। এঁদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। এঁরা হলেন ফরিদপুর উপজেলার হাসান আলী (৩৫), জয়নব খাতুন (৫০), রফিক উদ্দিন (৪০), আলম হোসেন (২০) ও সদর উপজেলার চামেলী খাতুন (২৫)। 

ক্ষতিগ্রস্ত এলাকার অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে ও বৈদ্যুতিক তার ছিঁড়ে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।
 
ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফরিদপুর উপজেলার দেওভোগ, সাভার, খলিসাদহ, বুলদহ, টিয়েরপাড়া, কাশিপুর ও খাগরবাড়িয়া, পাচুরিয়াবাড়ি, সদর উপজেলার গয়েশপুর, হামিদপুর, জোয়ারদহ, চক উগ্রগড়, জয়কৃষ্ণপুর ও মৌগ্রাম, আটঘরিয়া উপজেলার চাঁদভা, ধলেশ্বর, উত্তরচক, মতিগাছা, পাটেশ্বর, কয়রাবাড়ি, চৌকিবাড়ী, গোপালপুর, ত্রিমোহন, একদন্ত, পরানপুর ও হিদাশকোল।

ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। 

আটঘরিয়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এনটিভি অনলাইনকে বলেন, ‘সকাল ৬টার দিকে প্রচণ্ড বেগে ঝড় বয়ে যায়। এতে আটঘরিয়া উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধস্ত এবং গাছপালা ভেঙে পড়ে। তার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।’
 
পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে বেড়া, আটঘরিয়া, ফরিদপুর, সদরসহ সব উপজেলা প্রশাসনকে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা নিরূপণের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
 

সর্বাধিক পঠিত
  1. আদ-দ্বীন হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নিয়ে যা বললেন জামায়াত আমির
  2. এক লাখ ৭৫ হাজার শিক্ষককে ট্যাব বিতরণের পরিকল্পনা
  3. খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
  4. সকালের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
  5. অনলাইনে প্রেম, চীন থেকে এসে বিয়ে না করেই ফিরলেন যুবক
  6. দেশে ফের ভূমিকম্প অনুভূত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x