Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
২০:১৪, ০৮ অক্টোবর ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
২০:১৪, ০৮ অক্টোবর ২০১৬
আপডেট: ২০:১৪, ০৮ অক্টোবর ২০১৬
আরও খবর
দাম বেড়ে আজ কত টাকায় বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল
এক মোটরসাইকেলে তিন খালাতো ভাই, ট্রাকচাপায় নিহত ২
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সহজ করছে এসএমই ফাউন্ডেশন
ঈদের সাত দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নির্মূলের দাবি

শ. ম সাজু, রাজশাহী
২০:১৪, ০৮ অক্টোবর ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
২০:১৪, ০৮ অক্টোবর ২০১৬
আপডেট: ২০:১৪, ০৮ অক্টোবর ২০১৬
রাজশাহীতে আজ শনিবার মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে মতবিনিময় করেন শহর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা। ছবি : এনটিভি

রাজশাহী মহানগরীতে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে মতবিনিময়ে এসব দাবির কথা জানান সংগ্রাম পরিষদের নেতারা।

রাজশাহী মহানগর পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। তবে এ জন্য নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

সভার শুরুতেই রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষে সভাপতি মো. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক জামাত খান বিভিন্ন দাবিসংবলিত স্মারকলিপি পুলিশ কমিশনারের হাতে তুলে দেন। এ ছাড়া পরিষদের বিভিন্ন সময় কার্যক্রম ও আন্দোলন সংগ্রামের তথ্য-উপাত্তও তুলে দেওয়া হয়।

সভায় মহানগর পুলিশ কমিশনার বলেন, রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। এ জন্য বিট পুলিশিং গঠন ও কমিউনিটি পুলিশিং ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। মহানগরীতে প্রকাশ্যে মাদক বিক্রি, সেবন বন্ধ রয়েছে বলেও দাবি করেন তিনি।

জঙ্গি-সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি বেছে নিয়েছে জানিয়ে মো. শফিকুল ইসলাম কোনো মাদকের আখড়া থাকলে তা চিহ্নিত করে পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া সভায় রক্ষা সংগ্রাম পরিষদের দাবিগুলোর মধ্যে মহানগরীতে ব্যবস্থাপত্র ছাড়া ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ, বিনোদন কেন্দ্রসমূহে পুলিশের নজারদারি বাড়ানো, রেলের টিকেট কালোবাজারে বিক্রির বিষয়ে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কমিশনার।

মতবিনিময় সভায় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী, আবু আহমেদ আল মামুন, আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি আবু বাক্কার আলী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডা. আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী বারের সভাপতি অ্যাডভোকেট নাজমুস সাদত, অ্যাডভোকেট মতিউর রহমান, অ্যাডভোকেট মুনতাসির বিল্লাহ, অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, অ্যাডভোকেট মঞ্জুর হাসান মিঠু, মহানগর রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান, পরিষদের উপদেষ্টা শাহাদাৎ হোসেন মুন্না, রাবি শিক্ষক হেমায়েতুল ইসলাম প্রমুখ।

সর্বাধিক পঠিত
  1. ফের বাড়ল পেট্রোল-অকটেনের দাম
  2. তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
  3. মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
  4. সামনে কঠিন সময়, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী
  5. ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
  6. আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x