Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
০৪:৫৮, ০৭ অক্টোবর ২০১৬
আপডেট: ০৯:০৫, ০৭ অক্টোবর ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
০৪:৫৮, ০৭ অক্টোবর ২০১৬
আপডেট: ০৯:০৫, ০৭ অক্টোবর ২০১৬
আরও খবর
সরকারি সিদ্ধান্তে কমল হজযাত্রীদের বিমান ভাড়া
পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার, দুই সঙ্গী পুলিশ হেফাজতে
যান্ত্রিক ত্রুটিতে কসবায় ২ ঘণ্টা আটকে ছিল সোনার বাংলা এক্সপ্রেস
কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ল ১২ লাখের গাইড ওয়াল
রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

প্রার্থীর সঙ্গে গিয়ে মনোনয়নপত্র দাখিল, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

শ. ম সাজু, রাজশাহী
০৪:৫৮, ০৭ অক্টোবর ২০১৬
আপডেট: ০৯:০৫, ০৭ অক্টোবর ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
০৪:৫৮, ০৭ অক্টোবর ২০১৬
আপডেট: ০৯:০৫, ০৭ অক্টোবর ২০১৬

রাজশাহীর বাগমারা উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে গিয়ে মনোনয়নপত্র দাখিলে অংশ নিলেন বাগমারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ। এ নিয়ে অন্যান্য প্রার্থীর মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়লে ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গোয়ালকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর সরকার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাগমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সেন্টু, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবুল কালাম আজাদ এবং বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।

এদিকে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একজন প্রার্থীর সঙ্গে গিয়ে পুলিশ পরিদর্শকের মনোনয়নপত্র জমা দেওয়ায় অন্য প্রার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গোয়ালকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবদুস সালাম বলেন, পুলিশ কর্মকর্তা গিয়ে যখন একজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন, তখন সে নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবি করেন তিনি।

জানতে চাইলে পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ দাবি করেন, মনোনয়নপত্র দাখিলের সময় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য তিনি উপজেলা পরিষদে ডিউটি পালন করতে গিয়েছিলেন। গোয়ালকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে গেলে তাঁর সঙ্গে উপজেলা চেয়ারম্যান, তাহেরপুর পৌর মেয়রসহ অন্য নেতারা ছিলেন। এ সময় তাঁদের আহ্বানে তিনি সরল বিশ্বাসে তাঁদের সঙ্গে গিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন বলেন, পুলিশ নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। বাগমারার একটি ইউপি নির্বাচনে এক প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগে বাগমারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদকে সন্ধ্যায় সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

গত ৭ মে চতুর্থ দফায় বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এর দুদিন আগে ৫ মে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে গত ২৬ সেপ্টেম্বর স্থগিত বাগমারার ১৬টি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের শুভেচ্ছা বিনিময়
  2. অতি ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আইসক্রিম-শ্যাম্পুসহ ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  4. সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী
  5. উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িতের অভিযোগ, মামুন রিমান্ডে
  6. বন্দি পলায়ন, বরখাস্ত হলেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x