সীমান্তে অপরাধ বন্ধে স্থানীয়দের সহায়তা চায় বিজিবি
আজ বৃহস্পতিবার সাতক্ষীরার তলুইগাছা বিজিবি ক্যাম্পে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিজিবি-৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন। ছবি : এনটিভি
সীমান্ত পথে চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে স্থানীয় জনগণকেও কাজ করতে হবে। একা কারো পক্ষে এসব অপরাধ বিশেষ করে চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদক পাচার কোনো কিছুই দমন করা সম্ভব নয়। এ জন্য স্থানীয়দের এগিয়ে আসতে হবে।
আজ বৃহস্পতিবার সাতক্ষীরার তলুইগাছা বিজিবি ক্যাম্পে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিজিবি-৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন।
বিজিবি অধিনায়ক আরো বলেন, জনগণই সীমান্ত সুরক্ষায় যথেষ্ট ভূমিকা রাখতে পারে। বিজিবি রাতদিন সীমান্ত প্রহরায় রাখছে।
মতবিনিময় সভায় অধিনায়ক ছাড়াও বক্তব্য দেন বিজিবি-৩৮ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর সৈয়দ লুকমান হামিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা