মেহেরপুরে স্যানিটেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনীতে আজ স্যানিটেশন ও স্বাস্থ্যবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
মেহেরপুরের গাংনী উপজেলায় স্যানিটেশন ও স্বাস্থ্যবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে গাংনী পৌরসভার সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার মেয়র ও যুবলীগ নেতা আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার চেয়ারম্যান মুরাদ আলী।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন গাংনীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উজ জামান, ব্র্যাকের জেলা কর্মকর্তা মোশাররফ হোসেন।
এ ছাড়া পৌরসভার কাউন্সিলর, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মশালায় উপস্থিত ছিলেন।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর