রাজশাহীতে অটো উল্টে চালকের মৃত্যু
রাজশাহী মহানগরীর সপুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু হয়েছে।
নিহত অটোচালক হাসান (১৪) নগরীর মালদা কলোনি খ্রিস্টানপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হাসানের বাবা শহিদুল ইসলাম জানান, সকালে অটোরিকশাটি নষ্ট হয়ে গেলে হাসান সপুরা গ্যারেজে ঠিক করতে যায়। ঠিক করার পর গ্যারেজ থেকে গাড়িটি বের করে ট্রায়াল দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশায় চাপা পড়ে হাসান গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন হাসানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম বাদশা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শ. ম সাজু, রাজশাহী