Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মো. জালাল উদ্দিন, কুমিল্লা
২১:১৫, ১৩ সেপ্টেম্বর ২০১৬
মো. জালাল উদ্দিন, কুমিল্লা
২১:১৫, ১৩ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ২১:১৫, ১৩ সেপ্টেম্বর ২০১৬
আরও খবর
১৭ বছর ধরে তালাবদ্ধ কেশবপুর পাবলিক লাইব্রেরি
দিনাজপুরে তাপপ্রবাহ অব্যাহত, ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন
ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী বন্ধ করা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
চাঁদপুরে তিন নদীর মোহনা মোলহেডে উচ্ছেদ অভিযান
শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

কুমিল্লায় চামড়া নিয়ে অসন্তোষ

মো. জালাল উদ্দিন, কুমিল্লা
২১:১৫, ১৩ সেপ্টেম্বর ২০১৬
মো. জালাল উদ্দিন, কুমিল্লা
২১:১৫, ১৩ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ২১:১৫, ১৩ সেপ্টেম্বর ২০১৬
আজ মঙ্গলবার দুপুরের পর থেকেই কুমিল্লার বিভিন্ন পাইকারি বাজারে চামড়া নিয়ে আসেন খুচরা ব্যবসায়ীরা। ছবি : এনটিভি

এবারের ঈদুল আজহায় কোরবানি পশুর চামড়া কিনে ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন কুমিল্লার মৌসুমী ব্যবসায়ীরা। এসব খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে চামড়া সংগ্রহ করে বাজারে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।

আবার পাইকারি ব্যবসায়ীরা দাবি করেছেন, তারা মৌসুমী চামড়া ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়ে চামড়া কিনছেন। ঢাকা থেকে নির্ধারণ করা দামে এখানে চামড়া কেনা যাচ্ছে না। 

আজ মঙ্গলবার ঈদ জামাতের পরপরই বিভিন্ন পাড়া-মহল্লায় শুরু হয় পশু কোরবানির কার্যক্রম। এ সময় মৌসুমী ব্যবসায়ীরা সেখান থেকে চামড়া কিনে নেন এবং তারপর বাজারে ওঠান। সেখান থেকেই পাইকারি ব্যবসায়ীরা চামড়া কিনে নেন।

পাইকারি ব্যবসায়ীরা পরে তা ঢাকার ট্যানারি মালিকদের কাছে বিক্রি করেন। তবে, অনেক পাইকারি ব্যবসায়ী জানান, ঢাকার ট্যানারি মালিকরাও লোক দিয়ে স্থানীয় বাজার থেকে চামড়া কিনছেন। চামড়া কিনে গতবার লোকসানের মুখে পড়তে হয়েছিল বলেও জানান অনেক ব্যবসায়ী।

চামড়ার ব্যবসাসংশ্লিষ্ট তিনটি ব্যবসা সংগঠন ৯ সেপ্টেম্বর এক যৌথ সংবাদ সম্মেলন করে, কাঁচা চামড়ার দাম নির্ধারণের বিষয়টি জানায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীতে লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট সর্বোচ্চ ৫০ টাকা, রাজধানীর বাইরে ৪০ টাকা। এ ছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট সর্বোচ্চ ২০ টাকা, বকরির চামড়া দাম প্রতি বর্গফুট ১৫ টাকা ও মহিষের চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বেলা ১১টা থেকেই পাড়া-মহল্লা থেকে সংগ্রহ করা চামড়া আসতে থাকে হাটে। দুপুরের পর পরই জমে ওঠে কুমিল্লা শহরের ছাতিপট্টি, ঋষিপট্টি, রাজগঞ্জ এলাকার চামড়া বাজার।

এখানে আসা দুজন মৌসুমী ব্যবসায়ী বলেন, তাঁরা ১৮টি চামড়া নিয়ে বাজারে এসেছেন। তারা প্রতিটি চামড়া কিনেছেন গড়ে এক হাজার ৮০০ টাকা করে। কিন্তু পাইকাররা সেই চামড়ার দাম দিচ্ছে গড়ে এক হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৩০০ টাকা করে। এতে তাদের প্রতিটি গরুর চামড়ায় গড়ে ৫০০ টাকা করে লোকসান দিতে হচ্ছে।

এই দুই মৌসুমী ব্যবসায়ী ক্ষোভের সঙ্গে বলেন, বাকি জীবনে তাঁরা চামড়ার ব্যবসা করবেন না।

বাজারের একজন পাইকারি ব্যবসায়ী বলেন, ঢাকায় যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে এখানে সেই দামে তাঁরা চামড়া কিনতে পারছেন না। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট সর্বোচ্চ ৫০ টাকা ঠিক করা হয়েছে। কিন্তু কুমিল্লায় প্রতি বর্গফুট চামড়া ৬০ থেকে ৭০ টাকা দরে কিনতে হচ্ছে।

আরো কয়েকজন পাইকারি ব্যবসায়ীও একই ধরনের কথা বলেন। তারা জানান, এখন তারা বেশি দামে চামড়া কিনছেন। তবে এতে লাভ না লোকসান হবে- সেটা এখনি বলা যাচ্ছে না। ঢাকার ট্যানারি মালিকদের আড়তে চামড়া পাঠানোর পর সেটা বোঝা যাবে।

তবে পাইকারি ব্যবসায়ীরা এটাও জানান, গত বছর চামড়া কিনে তারা ক্ষতির শিকার হয়েছিলেন। এবারও যদি সেরকম কিছু ঘটে তাহলে তাদের পথে বসতে হবে।

সর্বাধিক পঠিত
  1. বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
  2. সুপ্রিম কোর্ট ভবনের টয়লেট থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
  3. ঈদে বেড়াতে যাওয়ার পথে পিকআপচাপায় শ্যালক-দুলাভাই নিহত
  4. শুনানি শেষে সোহেল বললেন, ‘রামিসা হত্যায় ডলারও জড়িত’
  5. বেনাপোল সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি
  6. ঈদের দিন কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x