Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:০০, ০৭ সেপ্টেম্বর ২০১৬
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:০০, ০৭ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ২৩:০০, ০৭ সেপ্টেম্বর ২০১৬
আরও খবর
খালেদা জিয়াকে ঈদে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ কারাগারে
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে আরও ১৮৩১ মামলা
চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
নাটোরে জেনারেল হাসপাতালসহ দুটি সরকারি প্রতিষ্ঠানে চুরি

চুরির অভিযোগে কিশোরকে রাতভর মারধর, দিনে জুতার মালা

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:০০, ০৭ সেপ্টেম্বর ২০১৬
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:০০, ০৭ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ২৩:০০, ০৭ সেপ্টেম্বর ২০১৬
মোবাইল ফোনসেট চুরির অভিযোগে এক কিশোরকে মারধর করার পর গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। ছবি : এনটিভি

বয়স ১৬ বছর। তার বিরুদ্ধে আনা হয়েছে মোবাইল চুরির অভিযোগ। এজন্য রাতভর তাকে মারধর করা হয়। আর পরের দিন মাথা ন্যাড়া করে দেওয়া হয়। আর এলাকায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয়।

আজ বুধবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেকেরহাট বন্দর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ পরে ওই কিশোরকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির শেখ নামের একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানায়, একই উপজেলার চরপ্রসন্নদী গ্রামের হবি শেখের বাড়ি থেকে মঙ্গলবার রাতে একটি মোবাইল ফোনসেট চুরি হয়। চুরির অভিযোগ ওঠে একই গ্রামের এক কিশোরের বিরুদ্ধে। হবি শেখের ভাই কবির শেখ ওই কিশোরকে বাড়ি থেকে ধরে এনে মারধর করে সারা রাত বাড়িতে আটকে রাখেন। পরে বুধবার সকালে মাথা ন্যাড়া করে জুতার মালা গলায় দিয়ে টেকেরহাট বন্দর বাজার এলাকায় ঘোরায়। শেষে বিষয়টি পুলিশের কানে পৌঁছায়। পুলিশ গিয়ে ওই কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে পুলিশ জানিয়েছে, কিশোরকে মারধর ও অন্যান্য নির্যাতন করার কথা স্বীকার করেছেন আটক কবির শেখ। তবে স্থানীয় বাসিন্দাদের আরো অনেকে এ ঘটনায় জড়িত বলে দাবি করেছেন তিনি।

বিষয়টি নিয়ে হবি শেখের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানায়, শতাধিক মানুষের সামনে এ নির্যাতনের ঘটনা ঘটে অথচ কেউ বাধা দেয়নি। হবি শেখের পরিবার প্রভাবশালী বলে কেউ বাধা দেওয়ার সাহস পায়নি বলে তারা জানায়।

এ ব্যাপারে কিশোরের বাবা বলেন, ‘পাঁচ-সাতজন মিলে ছেলেটাকে মারধর করে। আরো লোকজন ছিল। আমি যাওয়ার পর আমাকেও মারধর করে। পরে আমি কৌশলে এলাকা ছাড়তে পারি। পরে ওরে নিয়ে চুল কেটে দিয়েছে, জুতার মালা গলায় দিয়েছে, আগুন দিয়েছে। অনেক মারধর করেছে।’

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ‘এলাকার ছেলেরা কিশোরের চুল কেটে দিয়েছে। গলায় জুতার মালা পরিয়ে এলাকার বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে। এ ধরনের একটা তথ্য আমরা পেয়েছি। তা যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ এ ব্যাপারে কবির শেখ নামের একজনকে আটক করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যদি এ রকম ঘটনা ঘটে তবে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বাধিক পঠিত
  1. বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  2. উজানের পাহাড়ি ঢলে বাজার প্লাবিত, বিপৎসীমার ওপরে চেল্লাখালি নদী
  3. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  4. ৯০-কে নাকচ করে জুলাইয়ের বয়ানে আটকে থাকা যাবে না : তথ্যমন্ত্রী
  5. লঘুচাপের ফলে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. অলিগার্কদের ধ্বংস করা সরকারের অন্যতম লক্ষ্য : স্থানীয় সরকারমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x