Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৯:০৩, ০৬ সেপ্টেম্বর ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৯:০৩, ০৬ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১৯:০৩, ০৬ সেপ্টেম্বর ২০১৬
আরও খবর
গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ মিলল ডোবায়
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
পর্নোগ্রাফির অভিযোগে দুই ছেলেসহ দম্পতি গ্রেপ্তার, ৪ তরুণী উদ্ধার
বিমান মন্ত্রী ও সংসদ হুইপের পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

পুলিশকে কামড়ে আসামি ছিনিয়ে নিলেন নারীরা

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৯:০৩, ০৬ সেপ্টেম্বর ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৯:০৩, ০৬ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১৯:০৩, ০৬ সেপ্টেম্বর ২০১৬

 

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়ায় সাদা পোশাকধারী এক পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে নাশকতা মামলার আসামি যুবদলের এক নেতাকে ছিনিয়ে নিয়েছেন নারীরা। তাঁরা পুলিশের এক কনস্টেবলকে কামড়ে আহত করেন।

আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর পুলিশ এলাকায় গিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু লাল দাস জানান, তাঁর নেতৃত্বে পাঁচ পুলিশ সদস্য আজ দুপুরে উপজেলার চন্দনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলামকে ধরতে তাঁর বাড়িতে অভিযান চালায়। সাদা পোশাকধারী পুলিশ শফিকুলকে গ্রেপ্তারও করে। এ সময় শতাধিক নারী পুলিশের ওপর পাল্টা হামলা চালিয়ে শফিকুলকে ছিনিয়ে নেন। তিনি জানান, নারীদের কামড়ে কনস্টেবল সবুজ আহত হন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ বলেন, শফিকুল ইসলাম একাধিক নাশকতা মামলার আসামি। তিনি একজন অস্ত্র চোরাকারবারি। বেশির ভাগ সময় ভারতে পালিয়ে থাকা শফিকুল আজ সকালে বাড়িতে আসেন। এ খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করলে নারীরা কনস্টেবল সবুজের হাতে কামড় দিয়ে শফিকুলকে ছিনিয়ে নেন।

ওসি জানান, এলাকার ফিরোজ আহমেদের নেতৃত্বে নারীরা এই হামলা করেন। 

তবে এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানান, শফিকুল ইসলামকে আটক করার সময় সাদা পোশাকধারী দুজন পুলিশ সদস্য বাড়ির নারীদের সঙ্গে অশালীন আচরণ করেন। গ্রেপ্তারের পর তাঁরা শফিকুলকে বাজারে এনে গালাগাল ও মারধর করতে থাকেন। এ নিয়ে কবির আহমেদ ও মো. সালাহউদ্দিন পুলিশের সঙ্গে তর্কাতর্কি করেন। এ সময় কমপক্ষে ৫০ জন নারী পুলিশের ওপর হামলা চালিয়ে শফিকুলকে ছিনিয়ে নেন।

এদিকে আসামি ছিনতাইয়ের খবর কলারোয়া থানায় পৌঁছাতেই ওসি এমদাদ শেখের নেতৃত্বে পুলিশের একটি দল চান্দুড়িয়া বাজারে হানা দেয়। তারা তাণ্ডব শুরু করলে দোকানপাট বন্ধ হয়ে যায়। আশপাশের লোকজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।

ওসি জানান, শফিকুলকে ফের গ্রেপ্তার করা যায়নি। কাছেই সীমান্ত হওয়ায় তিনি ভারতে পালিয়েছেন। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির আহমেদ ও সালাহউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. কৃষিজমি রক্ষায় রূপগঞ্জ থানার সামনে মানববন্ধন
  2. বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই : শিক্ষামন্ত্রী
  3. দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিদেশ থেকে উঁকিঝুঁকি দেন হাসিনা : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. খাল খনন শেষে ৬০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
  5. সিগারেট জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ স্বামী স্ত্রী সন্তান
  6. বিমান মন্ত্রী ও সংসদ হুইপের পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x