মা হারালেন পাবনার বিএনপি নেতা
পাবনা জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মুসার মা শাহিদা খাতুন (১০৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় রাজশাহীর মালোপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ১০ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে বিকেলে তাঁর লাশ রাজশাহীর মালোপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এম মাহমুদ, সিনিয়র সহসভাপতি আব্দুস সামাদ খান মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা শাহিদা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা