চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে ফার্মাসিউটিক্যালস ম্যানেজার অ্যাসোসিয়েশন ও ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি কলেজ মোড়ে মুজিব চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি সালাউদ্দীন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক সোহেল রানা।
সমাবেশে বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদকে এই সময়ে দেশের বড় সমস্যা উল্লেখ করে তা প্রতিরোধে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ