Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
কাজী রাশেদ, চান্দিনা
০৯:৪৮, ০২ সেপ্টেম্বর ২০১৬
কাজী রাশেদ, চান্দিনা
০৯:৪৮, ০২ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ০৯:৪৮, ০২ সেপ্টেম্বর ২০১৬
আরও খবর
মাদকসেবীদের আড্ডায় বাধার জেরে ২০০ কলাগাছ কর্তন
মার্কেট বন্ধ করা সেই চাঁদাবাজ গ্রেপ্তার করে মাইকিং করল পুলিশ
স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপের অভিযোগে গ্রেপ্তার ৩
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ
ডালডায় মরা ইঁদুর, দুই বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

চান্দিনায় অপহরণের ৮ দিন পর কলেজছাত্রী উদ্ধার

কাজী রাশেদ, চান্দিনা
০৯:৪৮, ০২ সেপ্টেম্বর ২০১৬
কাজী রাশেদ, চান্দিনা
০৯:৪৮, ০২ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ০৯:৪৮, ০২ সেপ্টেম্বর ২০১৬
কুমিল্লার চান্দিনায় অপহরণের আট দিন পর এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খোরশেদ আলম নামের এক যুবক ও তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়। ছবি : এনটিভি

কুমিল্লার চান্দিনা উপজেলায় অপহরণের আট দিন পর এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

অপহরণের শিকার ছাত্রী চান্দিনা মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ২৪ আগস্ট দুপুরে কলেজগেটের সামনে থেকে তাকে অপহরণ করা হয়।

এ ঘটনায় কুমিল্লার নাঙ্গলকোট থানার মেরকুট গ্রামের নিজ বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মাইক্রোবাসের চালক খোরশেদ আলম ও তাঁর বাবা শফিকুর রহমান।

অপহরণের ঘটনায় গত ২৯ আগস্ট খোরশেদ, তাঁর বাবা শফিকুরসহ অজ্ঞাত আরো তিন-চারজনের নাম উল্লেখ করে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন কলেজছাত্রীর বাবা।

মামলার লিখিত অভিযোগে বলা হয়, খোরশেদ দীর্ঘদিন ধরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিভিন্ন সময় রাস্তায় দাঁড়িয়ে বাজে কথা বলা এবং প্রেমের প্রস্তাব দিতেন খোরশেদ। কলেজছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে অপহরণ ও হত্যার হুমকি দিতেন খোরশেদ। ২৪ আগস্ট ওই ছাত্রীকে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাত কয়েকজনের সহায়তায় তুলে নিয়ে যান খোরশেদ। পরে কলেজের সহপাঠীরা মুঠোফোনে বিষয়টি ছাত্রীর বাবাকে জানান।

লিখিত অভিযোগে ওই ছাত্রীর বাবা আরো বলেন, অপহরণকারী সম্বন্ধে আগেই তাঁর জানাশোনা ছিল। তাই মেয়ে অপহৃত হওয়ার পরই স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে সঙ্গে নিয়ে মেয়েকে উদ্ধার করতে যান তিনি। কিন্তু অপহরণকারীরা প্রভাবশালী হওয়ায় মেয়েকে উদ্ধার করা যায়নি। পরে তিনি চান্দিনা থানায় মামলা করতে চান। কিন্তু চান্দিনা থানার পুলিশ মামলা না নিয়ে আদালতে যেতে পরামর্শ দেয়। এরপর তিনি আদালতে মামলা করেন।

এ বিষয়ে জানতে চাইলে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র দাস এনটিভি অনলাইনকে জানান, ‘ভিকটিমের (ভুক্তভোগী) বাবার অভিযোগের ভিত্তিতে মোবাইল টেকনোলজির (মুঠোফোন প্রযুক্তি) মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করে প্রথমে অপহরণকারী খোরশেদ ও তার পিতা সফিকুর রহমানকে আটক করে চান্দিনা থানায় নিয়ে আসি। পরে তাদের স্বীকারোক্তিমূলক তথ্য অনুযায়ী অপহৃত কলেজছাত্রীকে তাদের নিজ বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মেরকুট গ্রাম থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করে চান্দিনা থানায় নিয়ে আসি।’

সর্বাধিক পঠিত
  1. দিনাজপুরে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৫ বাইক উদ্ধার
  2. প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন রাজবাড়ীর ছাত্রদল নেতা
  3. প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সেই সোহেল রানা
  4. ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন : স্বরাষ্ট্রমন্ত্রী
  5. প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  6. প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x