জয়পুরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জয়পুরহাটে কেক কেটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। ছবি : এনটিভি
আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে জয়পুরহাটে পালিত হয়েছে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা বিএনপির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন সংগঠনের নেতাকর্মীরা।
এর পর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান ওই সভার সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট