ফরিদপুরে এলজিআরডি মন্ত্রী
২০২১ সালে মানুষের মাথা পিছু আয় হবে সাড়ে চার হাজার ডলার
ফরিদপুর সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ছবি : এনটিভি
২০২১ সালের মধ্যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় সাড়ে চার হাজার ডলারে উন্নীত হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আজ শনিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সময় দেশ মধ্যম আয়ের দেশে উন্নত হবে। আর এই নির্দিষ্ট লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলছেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান, সদর উপজেলা নির্বাহী মো. জহিরুল ইসলাম প্রমুখ।

সঞ্জিব দাস, ফরিদপুর