Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:৫৯, ২৭ আগস্ট ২০১৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:৫৯, ২৭ আগস্ট ২০১৬
আপডেট: ১৬:৫৯, ২৭ আগস্ট ২০১৬
আরও খবর
টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ
লিচুগাছের ডাল ভাঙায় শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল
খুলনায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশালে গ্রেপ্তার
রাজধানীর গুলশানে স্পা সেন্টারে অভিযান চলিয়ে গ্রেপ্তার ২৮
আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান
অস্ত্র-গুলি-বোমা উদ্ধার

আনসারুল্লাহর ফরিদপুর প্রধানসহ আটক চার

সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:৫৯, ২৭ আগস্ট ২০১৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:৫৯, ২৭ আগস্ট ২০১৬
আপডেট: ১৬:৫৯, ২৭ আগস্ট ২০১৬
ফরিদপুরে আটক হওয়া চার ব্যক্তি ও উদ্ধার অস্ত্র-গুলি আজ শনিবার গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়। ছবি : এনটিভি

ফরিদপুরের তিন উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আনসারুল্লাহ বাংলা টিমের চার ‘সক্রিয়’ সদস্যকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন আনসারুল্লাহর ফরিদপুর অঞ্চলের প্রধান বলে পুলিশের দাবি।

আজ শনিবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. জামিল হাসান।

ব্রিফিংয়ে জানানো হয়, জেলার সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন এই তিন উপজেলায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধর্মীয় বই, অস্ত্র, গুলি, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেন।

পুলিশ সুপার জানান, ময়মনসিংহের একটি মামলায় এজাহারভুক্ত আসামি নাহিদ মোল্লাকে (২০) ভাঙ্গা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ফরিদপুর অঞ্চলের দলনেতা ফরিদ মৃধাকে (৩২) আটক করা হয়। এ সময় তাঁর সহকারী মো. সহিদুল ইসলাম (৩৫) ও মহসীন মোল্লাকেও (৩৫) আটক করা হয়।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে পুলিশ সুপার জানান, ফরিদ মৃধার বাড়িতে এবং এর আশপাশের এলাকায় একজন-দুজন করে আনসারুল্লাহ সদস্যদের সে প্রশিক্ষণ দিত। প্রশিক্ষণ শেষে এই জঙ্গিরা ফরিদ মৃধার নির্দেশ অনুযায়ী অন্য কোনো জেলায় হিজরত করে নাশকতামূলক কর্মকাণ্ড চালাত।

ফরিদ মৃধার বাড়ি ও তাঁর স্বীকারোক্তি অনুযায়ী চরভদ্রাসন উপজেলার আমিরাবাদ বাজারে অবস্থিত তাঁর বইয়ের দোকান থেকে উদ্ধার করা হয় দুটি নাইন এমএম পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, পাঁচটি গুলি, ২২টি হাতবোমা, ডিভাইসযুক্ত চশমা, বিপুল ধর্মীয় বই ও বোমা তৈরির সরঞ্জাম।

এই অভিযানের মাধ্যমে দেশ বড় ধরনের নাশকতা থেকে রক্ষা পেল বলে ব্রিফিংয়ে মন্তব্য করেন পুলিশ সুপার। এদের বিরুদ্ধে এখন বিভিন্ন আইনে মামলা দায়ের ও তাদের রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত
  1. রাজধানীর গুলশানে স্পা সেন্টারে অভিযান চলিয়ে গ্রেপ্তার ২৮
  2. মায়ের জানাজায় ছেলের মৃত্যু
  3. দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
  4. আবারও দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেল বাস
  5. বাড়ির ছাদে বসে ছিলেন দুই ভাই, বজ্রাঘাতে একজনের মৃত্যু
  6. বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন যুবক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x