খালেদা জিয়ার বিচার দাবি নৌমন্ত্রীর
জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের মানববন্ধন। ছবি : এনটিভি
মানুষ হত্যার দায়ে বিএনপির চেয়ারপারসনের বিচারের দাবি জানিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকলেও মানুষ হত্যা করে, ক্ষমতায় না থাকলেও মানুষ হত্যা করে।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়া ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মানববন্ধনে নৌমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানুষ হত্যার দায়ে খালেদা জিয়াকে বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি অভিযোগ করে বলেন, ৯২ দিন গুলশান কার্যালয়ে বসে দেশজুড়ে নৈরাজ্যের নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া।
মানববন্ধনের পর শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতা-কর্মীরা একটি মিছিল করেন।

নিজস্ব প্রতিবেদক