Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
০৯:৩৮, ০৭ আগস্ট ২০১৬
আপডেট: ২১:৩৬, ০৭ আগস্ট ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
০৯:৩৮, ০৭ আগস্ট ২০১৬
আপডেট: ২১:৩৬, ০৭ আগস্ট ২০১৬
আরও খবর
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা
ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক
রামিসা হত্যা মামলায় ডলারের সম্পৃক্ততা নেই, মন্তব্য বাবা হান্নান মোল্লার
টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ
লিচুগাছের ডাল ভাঙায় শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য’ নিহত

শ. ম সাজু, রাজশাহী
০৯:৩৮, ০৭ আগস্ট ২০১৬
আপডেট: ২১:৩৬, ০৭ আগস্ট ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
০৯:৩৮, ০৭ আগস্ট ২০১৬
আপডেট: ২১:৩৬, ০৭ আগস্ট ২০১৬
রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবকের মৃতদেহ রামেক হাসপাতালে রাখা হয়েছে। ক্যাপ : এনটিভি

রাজশাহীর বাগমারায় কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সাংগঠনিক বই, ব্যবহৃত পোশাক, ককটেল ও অন্যান্য অস্ত্র দেখে পুলিশের ধারণা, নিহত যুবক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলঅদেশের (জেএমবি) সদস্য।

রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, বাগমারা উপজেলার ঝিকড়া জোয়ানবাগ (উত্তরপাড়া) গ্রামের সুমনের আম বাগানে কিছু দুষ্কৃতকারী নাশকতার পরিকল্পনা করছে। এরপর রাত সোয়া ৩টার দিকে গোয়েন্দা পুলিশ ও বাগমারা থানা পুলিশ যৌথভাবে ওই বাগানে অভিযান চালায়। এ সময় দুষ্কৃতকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। পরে বাগানে তল্লাশি চালিয়ে পুলিশ আনুমানিক ৩৪ বছর বয়সের অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পুলিশের একটি দল তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার জানান, পুলিশের অপর একটি দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা, ২ রাউন্ড গুলি, দুটি ১৪ ইঞ্চি ছোরা ও একটি চাপাতি, বিভিন্ন ধরনের ১০টি সাংগঠনিক বই ও ব্যবহৃত পোশাক, ১৩টি ককটেল, চারটি হাঁসুয়া এবং একটি রামদা উদ্ধার করে।

মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিভিন্ন আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই ব্যক্তি জেএমবি সদস্য। তবে আমরা তাঁর পরিচয় শনাক্ত করতে কাজ করে যাচ্ছি। পুলিশের কাছে থাকা সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও জঙ্গিদের তালিকায় নিহতের পরিচয় খোঁজা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্দুকযুদ্ধে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহত পুলিশ সদস্যদের নাম জানাননি পুলিশ সুপার। বন্দুকযুদ্ধের ঘটনায় অজ্ঞাতনামা আট-দশজনকে আসামি করে বাগমারা থানায় মামলা করা হবে বলেও জানান এসপি মোয়াজ্জেম হোসেন।

সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত
  1. ১৮ অঞ্চলে রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা
  2. রামিসা হত্যা মামলায় ডলারের সম্পৃক্ততা নেই, মন্তব্য বাবা হান্নান মোল্লার
  3. ঘুঘু পাখির ছানা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
  4. যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া
  5. ‘ধর্ষিতার বাবা নয়, আমি গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছিলাম’
  6. গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x