Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২২:০২, ০৬ আগস্ট ২০১৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২২:০২, ০৬ আগস্ট ২০১৬
আপডেট: ২২:০২, ০৬ আগস্ট ২০১৬
আরও খবর
নিজ দলের কর্মীকে মারধরের অভিযোগ ২ শিবিরনেতার বিরুদ্ধে
ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কাণ্ডে এবার চিড়িয়াখানার কিউরেটরের বরখাস্ত
কোরবানির হাটের বর্জ্য না সরানোয় ইজারাদাররা কালো তালিকাভুক্ত হবে
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনি নোটিশ
লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ ডিএসসিসি

চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজে অতিরিক্ত বেতন বৃদ্ধি

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২২:০২, ০৬ আগস্ট ২০১৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২২:০২, ০৬ আগস্ট ২০১৬
আপডেট: ২২:০২, ০৬ আগস্ট ২০১৬
বিএএফ শাহীন কলেজের অভিভাবক ফোরাম আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। ছবি : এনটিভি

চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজে শিক্ষার্থীদের অতিরিক্ত বেতন আদায়ের প্রতিবাদ জানিয়েছেন অভিভাবকরা। তাঁরা অতিরিক্ত বেতন আদায় বন্ধ এবং সরকারি নিয়মমতো শিক্ষার্থীদের বেতন নির্ধারণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। অন্যথায় তাঁরা আন্দোলন কর্মসূচির ঘোষণা দেবেন।

বিএএফ শাহীন কলেজের অভিভাবক ফোরাম আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন অভিভাবক ফোরামের আহ্বায়ক শাখাওয়াত কামাল। তিনি বলেন, চলতি বছরের মে মাসে কলেজ কর্তৃপক্ষ হঠাৎ করে আবারও বেতন ও সেশন ফি বৃদ্ধি করে। এতে প্রায় তিন হাজার  শিক্ষার্থীর শিক্ষাজীবন বিঘ্নিত হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, কলেজ কর্তৃপক্ষ শ্রেণি শিক্ষকদের মাধ্যমে ক্লাসে ক্লাসে জানিয়ে দেয় যে বাংলা মাধ্যমের বেতন ৯৮০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৫৮০ টাকা করা হয়েছে। বর্তমানে সেশন ফি দুই হাজার ২০০ টাকা থেকে পাঁচ হাজার টাকা করা হয়েছে। একইভাবে ইংরেজি মাধ্যমের বেতন এক হাজার ৩২০ টাকা থেকে দুই হাজার ১১৫ টাকা ও সেশন ফি দুই হাজার ৫০০ টাকা থেকে ছয় হাজার টাকা করা হয়েছে। এতে অধিকাংশ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অভিভাবকরা দিশেহারা হয়ে পড়েন। বেতন কমানোর জন্য অধ্যক্ষের কাছে গেলে তিনি অনেককেই চরমভাবে অপমান করেন। তিনি বলেন, বেতন দিতে না পারলে ছাত্রছাত্রীকে কলেজ থেকে নিয়ে যেতে হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এই কলেজে কোনো ছাত্রছাত্রী পূর্বানুমতি ছাড়া অনুপস্থিত থাকলে একদিনের জন্য ১০০ টাকা জরিমানা, মাসের ১৫ দিনের মধ্যে বেতন দিতে না পারলে পরবর্তী মাসে ১০০ টাকা জরিমানা এবং পরপর দুই মাস বেতন বকেয়া থাকলে পুরো এক মাসের বেতন জরিমানা দিতে হয়। বাংলাদেশের আর কোনো কলেজে এমন অন্যায়ভাবে টাকা আদায়ের নজির আছে কি না আমাদের জানা নেই। তা ছাড়া নানা অজুহাতে ছাত্রছাত্রীদের কাছে প্রতি মাসেই অন্যায়ভাবে টাকা আদায়ের ঘটনা ঘটে। আমাদের জানামতে, বাংলাদেশ বিমানবাহিনীর উদ্যোগে কলেজের যাবতীয় ব্যয় নির্বাহ করা হয়। ফলে বর্তমান গণতান্ত্রিক সরকারের সবার জন্য শিক্ষা কর্মসূচি ও স্কুল কলেজে ন্যূনতম বেতন নির্ধারণের যে অঙ্গীকার, শাহীন কলেজের বেতন ও সেশন ফির নামে অবৈধ টাকা আদায় তার পরিপন্থী। এখানে উল্লেখ করতে চাই যে বিএএফ শাহীন কলেজ সরকারি এমপিওভুক্ত একটি প্রতিষ্ঠান।’

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এ ব্যাপারে কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করলেও অভিভাবকদের অপমান ও লাঞ্ছনা ছাড়া অধ্যক্ষের কাছ থেকে কিছুই মেলেনি। গত ১৪ জুলাই জেলা প্রশাসক কলেজের অধ্যক্ষকে অবৈধ সেশন ফি আদায় ও অতিরিক্ত বেতন বাড়ানোর বিষয়ে কারণ দর্শানোর পত্র দিলেও এ ব্যাপারে অধ্যক্ষ ও কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বরং অভিভাবক ও শিক্ষার্থীদের নানাভাবে অপমানিত করে কলেজ ছেড়ে চলে যেতে বলছে। এমতাবস্থায় আমরা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিমানবাহিনীর প্রধান, জেলা প্রশাসক, কলেজ কর্তৃপক্ষসহ সবার কাছে আমাদের সন্তানদের ন্যায্য বেতনে পড়ার অধিকার নিশ্চিত করার বিনীত অনুরোধ জানাই।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম বাবুল হাসনাত, কাজল কান্তি লোধ, হুমায়ুন কবির, শফিউল আলম, মজিদুল আলম, সেকান্দর আজম, মো. সেলিমসহ শতাধিক অভিভাবক।

সর্বাধিক পঠিত
  1. খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
  2. স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিল ২ শিক্ষার্থীর প্রাণ
  3. জামাই আদরে চিড়িয়াখানায় ভাইরাল মহিষ ‘ট্রাম্প’
  4. আদ্-দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী
  5. অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  6. শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x