জার্মানিতে উচ্চশিক্ষার জন্য চট্টগ্রামে সেন্টার চালু
সংবাদ সম্মেলনে জার্মান রিসোর্স সেন্টারের কর্মকর্তারা। ছবি : এনটিভি
জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা কার্যক্রম সহজ করতে চট্টগ্রামে কাজ শুরু করেছে জার্মান রিসোর্স সেন্টার (জিআরসি)। আজ শনিবার দুপুরে চট্টগ্রামের সুগন্ধা এলাকায় আনুষ্ঠানিকভাবে এ সেন্টারের যাত্রা শুরু হয়।
এ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুজতবা আহমেদ মোরশেদ। এ সময় জেআরসির ব্যবস্থাপনা পরিচালক সুমন তালুকদার, প্রতিষ্ঠানের চেয়ারম্যান আতাউর রহমান বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহীরা চট্টগ্রাম ও ঢাকায় জিআরসির মাধ্যমে জার্মান ভাষা শেখা ও পছন্দ অনুযায়ী জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সৃষ্টি করে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম