কুমিল্লায় ইসলামী আন্দোলনের সমাবেশ
আজ শুক্রবার বিকেলে কুমিল্লার কান্দিরপাড় জামে মসজিদের সামনে থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। ছবি : এনটিভি
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের প্রতিবাদে এবং শিক্ষানীতি বাতিলের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ শুক্রবার বিকেলে কান্দিরপাড় জামে মসজিদের সামনে থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ ও মোগলটুলী হয়ে টাউন হল মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
সমাবেশ থেকে নেতারা পাঠপুস্তক থেকে মুসলিম সাহিত্যিকদের লেখা বাদ দেওয়ার নিন্দা জানান। তাঁরা বলেন, মুসলিম লেখকদের বাদ দিয়ে সেখানে হিন্দু লেখকদের লেখা যুক্ত করা হয়েছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা